News Bangla 24 BD | সৌদি আরবে জঙ্গিদের গুলিতে এক বাংলাদেশি নিহত - News Bangla 24 BD
News Head
 খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ আল কাতিফে জঙ্গিদের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। যদিও এ ঘটনা গত বৃহস্পতিবার সকালের তবে দূতাবাস সোমবার বাংলাদেশির পরিচয় নিশ্চিত করেছে।

নিহত ব্যক্তি হলেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মোজাফফর খানের ছেলে হোসাইন মোহাম্মদ আলমগীর।

জানা গেছে, পূর্বাঞ্চলের কাতিফ এলাকার আল মাসওয়ারাহ এবং আওয়ামিয়াহ এলাকায় চিরুনি অভিযান চলছে। গত এক বছর ধরে পরিত্যক্ত ঘোষিত আল মাসওয়ারাহ এলাকা অবৈধ অভিবাসী এবং জঙ্গিদের আস্থানা হিসেবে পরিচিত। প্রায় প্রতিদিনই সেখানে গোলাগুলি হয়।

সৌদি নিরাপত্তা কর্মীরা প্রায়ই সেখানে জঙ্গিদের হামলার শিকার হন। তারপরও তারা সেখানে দায়িত্ব পালনে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন। ইতোপূর্বে সেখানে প্রায় ৬-৮ জন বিদেশি নিহত হয়েছেন।

গত সপ্তাহে সৌদি সরকার কর্তৃক ওই এলাকার আশেপাশের সব রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। বলা হয়েছে, শুধুমাত্র কাতিফ জেলখানা এবং নর্থ কাতিফ (শিমালুল কাতিফ) থানার পার্শ্ববর্তী রাস্তা ব্যবহার করতে। ওই এলাকা থেকে বের হয়ে যেতে ইচ্ছুকদের পুলিশের সঙ্গে যোগাযোগ করে বিকেল ৪টার পূর্বে নির্দিষ্ট রাস্তা (জেলখানার পাশেরটা) ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

জনশ্রুতি আছে, ওই এলাকায় ইতোপূর্বে জঙ্গিরা হত্যাকর্ম সম্পাদন করে গোপনে মরদেহ পুতে ফেলত। এছাড়াও জঙ্গিদের হাতিয়ারের মজুদও ওই এলাকায় আছে। যার কারণে এক বছর আগে থেকেই সৌদি সরকার সবাইকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দিয়ে ওই এলাকা ছাড়তে আদেশ দিয়েছিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ