News Bangla 24 BD | ভক্তের জন্য সানির বিশেষ উপহার
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

ভক্তের জন্য সানির বিশেষ উপহার


প্রযুক্তির এই যুগে ভক্তদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যম এখন তারকাদের সবচেয়ে পছন্দ। এছাড়া অনেক তারকা রয়েছেন যাদের রয়েছে নিজস্ব অ্যাপ, যা দিয়ে নিজের তথ্যগুলো ভক্তদের সঙ্গে তারা ভাগাভাগি করেন। এ তালিকায় রয়েছেন বলিউড সেনসেশন সানি লিওন।

গত নভেম্বরে নিজের অ্যাপটি চালু করেন সানি। এরপর ভক্তদের জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করেন। এতে তার পরবর্তী সিনেমার নাম কী রাখা যায় এজন্য পরামর্শ চান তিনি। প্রতিযোগিতায় বিজয়ী হয়ে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ভ্রমণের সুযোগ পেয়েছেন ভারতের দিল্লীর রাভনীত গুলাটি ঠাকরাল নামের এক নারী ভক্ত। পুরস্কার পেয়ে তিনি ভীষণ খুশি কারণ তার জন্মদিন সেখানে পালন করার সুযোগ পেয়েছেন তিনি।

এ প্রসঙ্গে রাভনীত ঠাকরাল বলেন, ‘সানির কাছ থেকে এই ভালোবাসা আমি বাকি জীবন মনে রাখব। ঘটনাক্রমে ভ্রমণের সুযোগটি আমার জন্মদিনের সময় হয়েছে এবং স্বামীকে নিয়ে অনেক আনন্দ করেছি। আসলে সানি তার ভক্তদের অনেক গুরুত্ব দেন যা সত্যিই প্রশংসনীয়।’

এ প্রসঙ্গে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সানি বলেন, ‘তাদের জন্য আজ আমি এখানে। ব্যক্তিগতভাবে সবসময় তাদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করি। এটি ভক্তদের প্রতি আমার ছোট ভালোবাসা এবং অনেক আনন্দিত যে, এর জন্য কারো জন্মদিনটি বিশেষ হয়েছে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ