News Bangla 24 BD | তিশাকে জড়িয়ে সংবাদ প্রকাশে চটেছেন হাবিব
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

তিশাকে জড়িয়ে সংবাদ প্রকাশে চটেছেন হাবিব


বিতর্ক যেন পিছুই ছাড়ছে না কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদের। একের পর এক কাণ্ড তিনি করেই যাচ্ছেন। গত সোমবার হাবিব ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ”সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট।” মন্তব্যের ঘরে তিশা লেখেন, ‘ইউ আর নট সিঙ্গেল, এভরিওয়ান নোজ’ (আপনি সিঙ্গেল না, এটা সবাই জানে)।

তার স্ট্যাটাসের নিচে গিয়ে মডেল ও অভিনেত্রী তানজিন তিশা মন্তব্য করে বসেন। আর এ নিয়েই হয়েছে যত বিপত্তি। একপর্যায়ে বিতর্কের মুখে পড়ে হাবিব তার স্ট্যাটাসটি পেইজ থেকে মুছে ফেলেন।

আর এ ঘটনা নিয়ে দৈনিক প্রথম আলো গত ১ আগস্ট ‘হাবিবকে রাগ কমাতে বললেন তিশা’ এই শিরোনামের একটি নিউজ প্রকাশ করে। এতেই তেলে বেগুনে রেগে যান এই জনপ্রিয় গায়ক। সেই ক্ষোভ প্রকাশ করেন একটি স্ট্যাটাসের মাধ্যমে। তিনি প্রথম আলোর বিরুদ্ধে বেশ বাজে ভাবেই কথা বলেন। তিনি বলেন, ‘প্রথম আলোর মতো এতো বড়ো মাপের এবং সম্মানজনক পত্রিকা এতো সামান্য এবং সিলি জিনিস নিউজ করবে এটা ভাবা যায় না! আপনাদের কাছ থেকে এর চেয়ে আরো অনেক বেশি আশা আমাদের! দয়া করে এইসব কাণ্ডজ্ঞানহীন সাংবাদিকদের এইসব দায়িত্বপূর্ণ কাজে নিয়োগ দিয়েন না যারা এইভাবে আপনাদের নামকে হালকা বানিয়ে দেয়! এবং হাঁ, আমি কোনো পোস্ট ডিলিট করি নাই যা আপনারা বলছেন, অন্তত লিখার আগেই যাচাই করার অনুরোধ রইলো’।

এ বিভাগের অন্যান্য সংবাদ