News Bangla 24 BD | ঘরে বসেই আমিরাতের ভিসার আবেদন - News Bangla 24 BD
News Head
 খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা

বাইরের দেশে ভ্রমণ থেকে শুরু করে যে কোনো ধরনের ভিসার আবেদনের জন্য সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদের আর দুর্ভোগ পোহাতে হবে না। ঘরে বসেই তারা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। দেশটির নাগরিক, বাসিন্দা এবং উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের নাগরিকরা এই সুবিধা পাবেন। খবর গালফ নিউজের।

মঙ্গলবার অামিরাতের স্বরাষ্ট্রমন্ত্রণালয় ‘ই-চ্যানেল’টি চালু করেছে। মাত্র ১০ মিনিটের মধ্যেই দেশের ভেতরের নাগরিকরা বাইরে যাওয়ার জন্য এবং গালফভুক্ত দেশগুলোর কেউ দেশটিতে আবাসন ভিসার আবেদন করতে পারবেন। নতুন এই ভিসা ব্যবস্থায় কাউকে আর স্ব-শরীরে দেশটির ভিসা সেন্টারে উপস্থিত হওয়ার দরকার নেই। এক্ষেত্রে প্রত্যেকের আলাদাভাবে ই-মেইল অ্যাকাউন্ট ও পাসওয়ার্ডের প্রয়োজন হবে। আবু ধাবীর আবাসন বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার মানসুর আহমেদ আল দাহেরি এসব কথা জানিয়েছেন।

এমিরেটস টেকনোলজি সল্যুশনের সঙ্গে যৌথভাবে প্রযুক্তি চালুর কাজ করেছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়। ব্যক্তি থেকে শুরু করে প্রতিষ্ঠান ও উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য দেশগুলোর নাগরিকদের সুবিধার জন্য আমিরাতের স্বরাষ্ট্রমন্ত্রণালয় এখনও কাজ করে যাচ্ছে।

ই-চ্যানেল ব্যবহার করে গালফভুক্ত দেশগুলোর নাগরিকদের বাইরেও দেশগুলোতে বসবাসরত বাসিন্দারা আবেদন করতে পারবেন। এছাড়া প্রিন্ট ভিসার জন্য ই-চ্যানেল ব্যবহার করে আবেদন করা যাবে।

ভিসা নবায়ন কিংবা বাতিলও করা যাবে মোবাইলের মাধ্যমেই। দর্শণার্থীরাও একই পদ্ধতিতে আবেদন করতে পারবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ