৫৭ ধারায় মামলার আগে পুলিশ সদর দপ্তরের পরামর্শ লাগবে
বিতর্কিত আইসিটি আইনে মামলা করার আগে পুলিশ সদর দফতরের আইন শাখার পরামর্শ নেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
বুধবার পুলিশ সদর দফতরে অনুষ্ঠিত ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি বৈঠকে এ নির্দেশনা দেন আইজিপি এ কে এম শহীদুল হক।
পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহসান সাংবাদিকদের বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠকে দেশে ৫৭ ধারায় মামলা দায়ের নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ওই সময় আইজিপি এ কে এম শহীদুল হক কর্মকর্তাদের নির্দেশনা দেন যে, ৫৭ ধারায় মামলা দায়ের করতে হলে পুলিশ সদর দফতরের আইন শাখার পরামর্শ নিতে হবে। সারাদেশে এ নির্দেশনা পৌঁছে দেয়ারও নির্দেশ দেন তিনি।
এ বিভাগের অন্যান্য সংবাদ

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি 