১৯৮৪ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘ভাত দে’। বলতে গেলে প্রায় সবাই সিনেমাটি দেখেছেন। যেখানে দেখা যায় চরম বাস্তবতায় এক নারী (শাবানা) খাবার বা ভাতের জন্য কী পরিমাণ যুদ্ধ করে! মানুষের মুখের ভাত, মন্দিরের প্রসাদ, গাছের ফল ইত্যাদি চুরি করে খাওয়া শুরু করে।তার পূরুষ সঙ্গী (আলমগীর) এর সাথে শেষে তাদের পরিণতিটা কেমন হয় তা সবাই দেখেছেন।
‘ভয়ংকর সুন্দর’ তারই এ যুগীয় ভার্সন। এখানে দেখতে পাবেন এযুগ একজন বা দুজন মানুষ কতটা লড়াই করতে পারে? সেকালের লড়াইয়ের সাথে একালের লড়াইয়ের পার্থক্যটা কী? গ্রাম জীবন ও শহুরে জীবনের লড়াইয়ের পার্থক্যসহ উঠে এসেছে মিষ্টি প্রেমের গল্প। যা গভীর পানির মত ভয়ংকর আবার গ্লাসের টলটলে পানির মত সুন্দর। এসব নিয়েই ‘ভয়ংকর সুন্দর’।
মুভি রিভিউ: ভয়ংকর সুন্দর।
প্লট: অতি আদরে বেড়ে ওঠা ধনীর দুলালীর বাস্তবের চরম অভিজ্ঞতা।
কাস্টিং: কাস্টিং বেশ গুরুত্ব পেয়েছে। ছোটখাট যেসব চরিত্র মাত্র ১ মিনিট কিংবা তারচেয়েও কম সময়ের উপস্থিতি সেসব চরিত্রেও অভিজ্ঞ অভিনয় শিল্পী ব্যাবহার করা হয়েছে। সবাই প্রফেশনালি কাজ করেছেন।
অভিনয়: কাস্টিং দেখলে আর আলাদা করে অভিনয় বুঝাতে হবে না। পরমব্রত মুকু চরিত্রে ন্যাচারাল অভিনয় করেছে। ভাবনা বয়সে পরিপক্ক হলেও অপরিপক্ক একটি মেয়ের চরিত্রে বেশ ভালই অভিনয় করেছেন।
অন্য চরিত্রের তেমন উপস্থিতি ছিল না তবুও এমন ছোট চরিত্রের জন্য হাসান ইমাম, লুৎফর রহমান জর্জ, সমাপ্তি মাসুক, অ্যালেন শুভ্র, দিহান, ফারুক আহমেদের মত গুণী অভিনয়শিল্পী কাজ করেছেন।
ছবিটির বিভিন্ন সেকশনের কাজ ও ব্যাকগ্রাউন্ড সাউন্ড আপনাকে বাধ্য করতে পারে ‘আয়নাবাজি’র কথা মনে করাতে। ছবিটির শুরুর অংশের কমেডিগুলো আসলেই অনেক সুন্দর নিরেট কমেডি যাকে বলে।
চিত্রগ্রহণ: এই বিভাগে খায়ের খন্দকার যথেষ্ট বুদ্ধিমত্তা দেখিয়েছেন। প্রতিটি শট নিয়েছেন অনেক যত্নশীলভাবে। বিভিন্ন দিক বিবেচনা করেই নিয়েছেনে শটগুলো। সবাইকে বেশ অকর্ষণীয় লাগছিল। ভাবনাকেও অনেক বেশি আকর্ষণীয় লেগেছে। এর আগে ‘আয়নাবাজি’কে রাশেদ জামান যে রকম আকর্ষণীয়ভাবে তুলে ধরেছিলেন।
একটা বিষয় বেশ ভাল লেগেছে তা হল ভাবনার সাইকো হয়ে যাওয়া ও প্রতিশোধ পরায়নতা যা ‘ভাত দে’ থেকে অনেক আলাদা।
‘ভয়ংকর সুন্দর’ কিছুটা সময় দর্শককে মাতিয়ে রাখে হাত তালি দিয়ে আবার অনেকটা সময় গভীর স্তব্ধতা ঘিরে রাখে। সূত্র: বিএমডিবি।

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি 