News Bangla 24 BD | রিং আইডি লাইভে ভক্তদের মাতাতে আসছেন সানি লিওন
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

রিং আইডি লাইভে ভক্তদের মাতাতে আসছেন সানি লিওন


নার্গিস ফাখরির পর জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ‘রিং আইডি’ লাইভে আসছেন বলিউড অভিনেত্রী সানি লিওন। সবার সঙ্গে সরাসরি আড্ডা দিতে আজ শনিবার বাংলাদেশ সময় রাত ১০টা ৩০ মিনিটে রিং আইডি লাইভে থাকবেন এ অভিনেত্রী।

এসময় ভক্তদের সঙ্গে সরাসরি ভিডিও কলের মাধ্যমে কথা বলবেন ড্যাশিং এ অভিনেত্রী। নিজের ফেসবুক পেজের মাধ্যমে খবরটি আগেই জানান সানি।

সবাইকে রিং আইডি ডাউনলোড করার আহ্বান জানিয়ে এ অভিনেত্রী বলেন, আমি আড্ডা দেওয়ার নতুন মাধ্যম খুঁজে পেয়েছি। রিং আইডি, এটা সত্যিই দারুণ। ভিডিও কলের মাধ্যমে তোমাদের সঙ্গে সরাসরি আড্ডা দিতে ১২ আগস্ট রাত ১০টা ৩০ মিনিটে থাকছি রিং আইডি লাইভে। তাহলে এখনই গুগল প্লে স্টোর থেকে রিং আইডি ডাউনলোড করুন এবং আমার সাথে যুক্ত হোন। অামাকে ফলো করুন ‘10107777’ নাম্বারে। ‘বাই সি ইউ দেয়ার’।

আপনি চাইলেই খুব সহজেই বলিউড অভিনেত্রী সানি লিওনের সঙ্গে কথা বলতে পারবেন। সেজন্য যা করতে হবে, আপনার মোবাইলের গুগল প্লে স্টোর থেকে রিং আইডি অ্যাপটি ডাউনলোড করে খুলে নিন আপনার কাঙ্ক্ষিত রিং আইডি একাউন্ট। তবে যারা কম্পিউটার কিংবা ল্যাপটপে রিং আইডি ব্যবহার করতে চান তারা গুগল থেকে রিং আইডি সফটওয়্যারটি আজই ডাউনলোড করে ইনস্টল করুন।

উল্লেখ্য, সানি লিওন কানাডীয় এবং মার্কিন অভিনেত্রী ও মডেল। ২০১২ সালে পূজা ভাটের ‘জিসম ২’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে অাত্মপ্রকাশ ঘটে এ অভিনেত্রীর।

এখন পর্যন্ত হলিউড, বলিউড, তামিল ও তেলেগু ছবি মিলিয়ে মোট ১৬টি সিনেমায় অভিনয় করেছেন সানি লিওন। হলিউডে তার দ্যা গার্ল নেক্সট ডোর, পাইরেটস ব্লাড ও দ্যা ভার্জিনিটি হিট ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এদিকে বলিউডে জিসম ২, শুট অাউট এট ওয়াদলা, জ্যাকপট, রাগিনি এমএমএস ২, ভাডাকারি, হেইট স্টোরি, বালভিন্দর সিং ফেমাস হো গায়া, ক্যারেন্ট থিগা, ডিকে, মাস্তিজাদে, এক পেহেলি লীলা, কুচ কুচ লোচা হ্যায়, টিনা এন্ড লোলা সিনেমাতে তিনি অভিনয় করেন।

এদিকে জনপ্রিয় এ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে সরাসরি আড্ডা দিচ্ছেন টাইগার ক্রিকেটাররাও। প্রথমে স্পিডস্টার তাসকিন, এরপর একে একে রিং আইডি লাইভে এসেছেন তামিম ইকবাল ও টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। শুক্রবার রাত ১০ টায় আসছেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও। অনেক অজানা তথ্য জানার পাশাপাশি লাইভে সরাসরি মাশরাফিকে প্রশ্ন করার ও খোঁজ খবর নেওয়ার সুযোগ পেয়েছেন ভক্তরা।

উল্লেখ্য, রিং আইডি একটি বিশ্বমানের সামাজিক যোগাযোগ মাধ্যম। যেখানে ইউজাররা সামাজিক মাধ্যমের সকল সুবিধা পাচ্ছেন একটি মাত্র প্লাটফর্মেই। রয়েছে ফ্রি কল, ফ্রি ম্যাসেজ, ফ্রি ভিডিও কল, সিক্রেট চ্যাট, স্টিকার এবং নিউজ ফিড। এছাড়াও ছবি আপলোড, লাইক, কমেন্ট ও শেয়ারতো আছেই।

এছাড়াও লাইভ চ্যাট, নিউজ পোর্টাল, আকর্ষনীয় মিডিয়া ক্লাউড, চ্যানেল সহ অাধুনিক সব সুযোগ সুবিধা রয়েছে এ সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপে।

তারকাদের সঙ্গে সরাসরি লাইভে আড্ডা দিতে হলে আপনাকে রিং আইডিতে অ্যাকাউন্ট করতে হবে। গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে রিং আইডি অ্যাপটি ডাউনলোড করা যাবে।

লিঙ্ক: www.ringid.com/dl

এ বিভাগের অন্যান্য সংবাদ