পশ্চিম আফ্রিকার বুর্কিনা ফাসোতে সন্ত্রাসী হামলায় নিহত ১৭
পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোতে এক সন্ত্রাসী হামলায় ১৭জন নিহত এবং আটজন গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। তবে, নিহতদের সকলের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। শহরের একটি হাসপাতালের কর্তৃপক্ষের কাছ থেকে জানা যায়, নিহতদের একজন তুরস্কের নাগরিক।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, রাজধানী উয়াগাদুগু শহরের ব্যস্ত কোয়ামি নক্রুমাহ এভিন্যুতে স্থানীয়সময় রোববার রাত নয়টার কিছু পরে গোলাগুলি শুরু হয়। সেখানকার হোটেল ব্রাভিয়া এবং আজিজ ইস্তানবুল রেস্তরাঁর বাইরের অংশে আগত অতিথিদের লক্ষ্য করে হঠাৎই তিনজন বন্দুকধারী গুলি চালাতে শুরু করে।
এখন সেনাবাহিনী পুরো শহর ঘেরাও করে রেখেছে। উয়াগাদুগুর মার্কিন দূতাবাস নিজের নাগরিকদের ঘটনাস্থলের আশেপাশে না আসতে সতর্ক করে দিয়েছে।
একজন সংবাদদাতা জানিয়েছেন, সাহেল অঞ্চলে সক্রিয় আল কায়েদার একটি সহযোগী সংগঠন এ হামলা চালিয়েছে বলে আশংকা করা হচ্ছে।
গত বছর জানুয়ারিতে এই ঘটনাস্থলের কাছাকাছি একটি ক্যাফেতে জিহাদি হামলায় ৩০জন নিহত হয়েছিল। আল কায়েদা ওই হামলার দায় স্বীকার করেছিল।
বুর্কিনা ফাসো সাহেল অঞ্চলভুক্ত একটি রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র মালিও ওই অঞ্চলের অংশ। ২০১২ সাল থেকে মালিতে সন্ত্রাসী ইসলামি সংগঠনগুলো তৎপর রয়েছে বলে জানা যায়। সূত্র: বিবিসি

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি 