News Bangla 24 BD | টলিউড পরিচালকদের টার্গেটে জয়া আহসান
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

টলিউড পরিচালকদের টার্গেটে জয়া আহসান


তিনবারের জাতীয় পুরস্কারবিজয়ী বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান পশ্চিমবঙ্গের বাংলা সিনেমায় কাজ করে বেশ সুনাম কুড়িয়েছেন। মাত্র পাঁচবছরেই জয় করেছেন পশ্চিমবঙ্গের টালিউড পাড়া। চিরসবুজ জয়া আহসান পশ্চিমবঙ্গের চলচ্চিত্র জগতের অনেক পুরুষের যেমন স্বপ্নে পরিণত হয়েছেন; তেমনি অনেক নারীর কাছেই ঈর্ষার পাত্রে পরিণত হয়েছেন।

২০১২ সালে অরিন্দম শীলের ‘আবর্ত’ সিনেমার মাধ্যমে টলিউডে যাত্রা শুরু হয় বাংলাদেশি এই অভিনেত্রীর। কাজ, অবসর, আশা এবং হতাশার মধ্যেই থাকতে হচ্ছে তাকে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন টলিউডের প্রত্যেক পরিচালকের তালিকায় আছেন জয়া আহসান। তাকে নিয়ে কাজ করার ইচ্ছা প্রত্যেক পরিচালকের। কারণ মস্তিষ্ক এবং সৌন্দর্যের বিরল মিশ্রণে প্রত্যেক কাজকে ফুটিয়ে তোলেন জয়া।

শ্রীজিত মুখার্জির রাজকাহিনীতে তার অভিনয় প্রশংসার পাশাপাশি সমালোচিত হয়েছে। তবে এতে বিব্রত নন তিনি। বরং একজন অভিনেত্রী হিসেবে তিনি সিনেমায় চরিত্র ফুটিয়ে তুলেছেন বলে জানান।

চলতি বছর টলিউডে পর পর দুটি প্রকল্পে কাজ করছেন জয়া। কৌশিক গাঙ্গুলির ‘বিসর্জন’ এবং ইন্দ্রনীল রায় চৌধুরীর শর্ট ফিল্ম ‘ভালোবাসার শহর’ এ জয়ার অভিনয়কে টলিউডে বঢ় ধরনের পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ