News Bangla 24 BD | চা পাতার ব্যতিক্রমী ব্যবহার - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

গৃহস্থালি পরিষ্কার-পরিচ্ছন্নতায় ব্যবহার করতে পারেন আমাদের অতিপরিচিত চা পাতা। চায়ের লিকার ও চা পাতা কেবল ময়লা ও জীবাণুই দূর করে না, এটি চমৎকার সুগন্ধি নিয়ে আসে ঘরে।

চলুন জেনে নিই পরিষ্কার-পরিচ্ছন্নতায় চা পাতা কীভাবে ব্যবহার করা যায়-

জানালা ও আয়না পরিষ্কার করতে
দুটি টি ব্যাগ গরম পানিতে ভিজিয়ে রাখুন। পানি ঠাণ্ডা হয়ে গেলে স্প্রে বোতলে ভরে আয়না ও জানালায় স্প্রে করুন। পরিষ্কার ও নরম কাপড় দিয়ে মুছে নিন। ঝকঝকে হবে আয়না ও জানালা।

কার্পেটের দুর্গন্ধ দূর করতে
অনেক সময় স্যাঁতসেঁতে আবহাওয়ার কারণে কার্পেটে ভ্যাপসা গন্ধ হয়ে যায়। ভেজা আবহাওয়ায় কার্পেট ধুয়ে ফেলাও সম্ভব হয় না। এমন অবস্থায় চা পাতার সাহায্যে দূর করতে পারেন কার্পেটের দুর্গন্ধ। শুকনা চা পাতা ছড়িয়ে দিন কার্পেটে। চাইলে সুগন্ধি চা পাতা ব্যবহার করতে পারেন। ১০ থেকে ১৫ মিনিট পর ঝাড়ু দিয়ে উঠিয়ে ফেলুন। দুর্গন্ধ দূর হবে।

মেঝে পরিষ্কার করতে
মেঝে পরিষ্কার করতে চা পাতা ব্যবহার করতে পারেন। পানি ফুটিয়ে ৬ থেকে ৭টি টি ব্যাগ দিয়ে দিন। ১৫ মিনিট পর চুলা বন্ধ করুন। ঠাণ্ডা হলে চায়ের লিকার দিয়ে মেঝে মুছে নিন। মোছা হয়ে গেলে শুকনা কাপড় দিয়ে মুছে ফেলুন মেঝে। ময়লা ও জীবাণু দূর হওয়ার পাশাপাশি ঝকঝকে হবে মেঝে।

জুতার দুর্গন্ধ দূর করতে
জুতা থেকে দুর্গন্ধ বের হচ্ছে? বিব্রতকর এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে চা পাতা। শুকনা টি ব্যাগ সারারাত রেখে দিন জুতা মধ্যে। পরদিন দেখুন দুর্গন্ধ বেমালুম গায়েব!

ফ্রিজ পরিষ্কার করতে
গ্রিন টি ফুটিয়ে নিন পানিতে। লিকার ঠাণ্ডা হলে পাতলা কাপড় দিয়ে মুছে নিন ফ্রিজ। ফ্রিজের দুর্গন্ধ দূর হবে। একইভাবে ওভেনও পরিষ্কার করতে পারেন। সূত্র: রিডার্স ডাইজেস্ট

এ বিভাগের অন্যান্য সংবাদ