News Bangla 24 BD | অভিনেতাকে চড় মারলেন ‘বাহুবলি’ অভিনেত্রী
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

অভিনেতাকে চড় মারলেন ‘বাহুবলি’ অভিনেত্রী


‘বাহুবলি: দ্য বিগিনিং’ সিনেমায় ‘মনোহরী’ গানে কোমর দুলিয়েছেন অভিনেত্রী স্কারলেট উইলসন। এবার এক অভিনেতাকে থাপ্পড় মেরে আলোচনার জন্ম দিলেন তিনি। শুটিং সেটে অশোভন আচরণ করায় এক সহ-অভিনেতাকে থাপ্পড় মারেন স্কারলেট। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বলিউডের ‘হনসা-এক সংযোগ’ সিনেমার একটি আইটেম গানে শুটিং-এর সময় সেটের এক অভিনেতা অশ্লীল মন্তব্য করেন। এমন অশালীন আচরণ সহ্য করতে পারেননি তিনি। তারপরই সপাটে ওই অভিনেতাকে থাপ্পড় মারেন উইলসন।

জানা যায়, ওই অভিনেতার নাম উমাকান্ত রায়। শুটিং সেটে স্কারলেটের চুল ছোঁয়ার চেষ্টা করেছিলেন তিনি। শুধু তাই নয় অশ্লীল মন্তব্যও করেন বলে অভিযোগ তোলেন এই অভিনেত্রী। এরপর সেট ছেড়ে চলে যান স্কারলেট।

সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা সুরেশ শর্মা। তিনি এই ঘটনার জন্য ফিল্ম ফেডারেশনের কাছে অভিযোগ দায়ের করবেন। এমন নোংরা আচরণের জন্য ক্ষমা না চাইলে সিনেমা থেকে ওই অভিনেতাকে বাদ দেওয়া হবে বলেও জানিয়েছেন নির্মাতা।

২০১২ সাল থেকে বলিউড সিনেমার আইটেম গানে অভিনয় করছেন স্কারলেট। এছাড়া অক্ষয় কুমারের ‘গোল্ড’ সিনেমায় দেখা যাবে স্কারলেটকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ