News Bangla 24 BD | প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন সুনিধি
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন সুনিধি


গত ১৪ আগস্ট নিজের ৩৪তম জন্মদিন উদযাপন করছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সুনিধি চৌহান। ভক্তরা নানাভাবে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। আর এই শুভদিনে নিজের মা হওয়ার খবরটি সবাইকে জানালেন গায়িকা।

ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন সুনিধি। বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তিনি।

সত্যতা যাচাইয়ের জন্য পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তার বাবা বিষয়টির সত্যতা স্বীকার করেন। এ প্রসঙ্গে সুনিধির বাবা বলেন, ‘সুনিধির জীবনে এটা একটা নতুন অধ্যায়। আমরা সকলেই খুব খুশি। ও সব সময়ই খুব পরিশ্রমী ছিল। ওর কাজের মাধ্যমে আমাদের গর্বিত করেছে। ওর যাবতীয় কমিটমেন্ট শেষ করেছে। এবার আমরা সকলে মিলে ওর এই অবস্থায় বাড়ি থেকে না বেরনোর সিদ্ধান্ত নিয়েছি। কারণ ওর সুস্থ থাকাটা এখন আমাদের কাছে সবার আগে।’

২০১২ সালের এপ্রিলে সুরকার হিতেশ সোনিককে বিয়ে করেন সুনিধি চৌহান। এটি ছিল সুনিধির দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০২ সালে চিত্রনাট্যকার ও পরিচালক ববি খানের সঙ্গে ‍সুনিধির বিয়ে হয়। তবে ২০০৩ সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর হিতেশের সঙ্গে এ গায়িকার বন্ধুত্ব হয় এবং প্রায় দুই বছর প্রেম করার পর বিয়ে করেন সুনিধি-হিতেশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ