News Bangla 24 BD | ‘ফ্ল্যাট নং ৬০৯’ ছাড়লেন সোহিনী
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

‘ফ্ল্যাট নং ৬০৯’ ছাড়লেন সোহিনী


টলিউড অভিনেত্রী সোহিনী সরকার। অনেক দর্শকপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। নবাগত নির্মাতা অরিন্দম ভট্টাচার্যের পরবর্তী ‘ফ্ল্যাট নং ৬০৯’ সিনেমায় অভিনয় করার কথা ছিল তার। কিন্তু সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন সোহিনী। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, সোহিনী মনে করছেন, চিত্রনাট্যে নতুনত্ব না থাকলে সেই কাজ করে মজা নেই। ‘ফ্ল্যাট নম্বর ৬০৯’ সিনেমার চিত্রনাট্যে কোনো নতুনত্ব পাননি তিনি। একই গতানুগতিক ভূতের গল্প। আর এ কারণে সিনেমাটি করবেন না বলে জানিয়েছেন সোহিনী সরকার। সিনেমাটিতে এ অভিনেত্রীর পরিবর্তে অভিনয় করবেন তনুশ্রী। এতে তনুশ্রীর বিপরীতে রয়েছেন আবির চ্যাটার্জি। তাদেরকে নবদম্পতির ভূমিকায় দেখা যাবে।

সিনেমার গল্প প্রসঙ্গে অরিন্দম ভট্টাচার্য জানান, একটি ফ্ল্যাটে নতুন বসবাস শুরু করে এক দম্পতি। ছেলেটি আইটি প্রফেশনাল। স্ত্রী চাকরি ছেড়ে সাময়িক বিরতিতে। গুছিয়ে সংসার করবে বলে মনস্থির করে তারা। দুজনের সম্পর্ক ঠিকঠাক চলছিল কিন্তু নতুন ফ্ল্যাটে উঠার পর বিশেষ কারণে দুজনের দূরত্ব তৈরি হতে শুরু করে। এই দম্পতিকে ঘিরে যে প্রতিবেশীরা রয়েছেন তাদের মধ্যে অনেকেই অদ্ভুত চরিত্রের। কেউ আবার পাগলাটে। এদিকে ফ্ল্যাটে বসবাস করতে গিয়ে তাদের সঙ্গে এমন সব ঘটনা ঘটে, যা একেবারে স্বাভাবিক নয়।

সিনেমার গল্প শুনে ভৌতিক মনে হলেও পরিচালক জানিয়েছেন, এটা থ্রিলারও না ভৌতিকও না। দুইয়ের মিশেল। সিনেমায় আবিরের চরিত্রটি আবিরকে কল্পনা করেই লেখা হয়েছে বলেও জানান এই নির্মাতা।

এ বিভাগের অন্যান্য সংবাদ