বলিউডে যশ রাজ ফিল্মসের ‘লেডিস ভার্সেস রিকি বেহেল’ সিনেমার মাধ্যমে ২০১১ সালে রুপালি পর্দায় অভিষেক হয় অভিনেত্রী পরিণীতি চোপড়া। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।
শুরুতে একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার হতে চেয়েছিলেন পরিনীতি । তবে ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে ব্যবসা, ফিন্যান্স এবং অর্থনীতিতে তিনটি স্নাতক ডিগ্রি নেয়ার পর ২০০৯ সালে ভারতে এসে যশ রাজ ফিল্মস -এ ‘জনসংযোগ পরামর্শক’ হিসেবে কাজ শুরু করেন। প্রতিষ্ঠানে কর্তব্যরত অবস্থাতেই চলচ্চিত্র পরিচালক মনীশ শর্মা’র নজরে আসেন। এরপরই তার অভিনয় জীবন শুরু।
কিন্তু অভিনয়ে আসার প্রেরণা তিনি নাকি পেয়েছেন অভিনেত্রী রানী মুখার্জির কাছ থেকে।
অভিনেত্রী নেহা ধুপিয়ার টক শো ‘নো ফিলটার উইথ নেহা’। অনুষ্ঠানটির দ্বিতীয় সিজন নিয়ে হাজির হয়েছেন তিনি। এ শোয়ে উপস্থিত হয়েছিলেন পরিণীতি। সেখানেই এসব কথা জানান এই অভিনেত্রী।
এ প্রসঙ্গে পরিণীতি বলেন, “আমি মাত্র একদিনের জন্য তার ব্যক্তিগত সহযোগী ছিলাম। এটি আমার জীবনের অন্যতম সেরা দিন ছিল। কারণ তিনি আমার প্রিয় অভিনেত্রী এবং আমার প্রিয় অনুষ্ঠান বিগ বস-এ যাচ্ছিলেন। তার সঙ্গে দেড় ঘণ্টা গাড়িতে সময় কাটিয়েছিলাম। আমাকে বলেছিলেন, ‘অভিনয়শিল্পী হওয়ার সব গুণ তোমার মধ্যে রয়েছে। তোমার অভিনয়শিল্পী হওয়া উচিৎ।’
আর আমার মনে হয়েছিল, ‘আমার আইডল আমাকে এ কথা বলেছে। এটা ভাবতেই খুব ভালো লাগছিল।
বর্তমানে গোলমাল এগেইন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত পরিণীতি। সিনেমাটিতে আরো অভিনয় করছেন-অজয় দেবগন, টাবু, আরশাদ ওয়ার্সি, তুষার কাপুর, কুণাল খেমু, শ্রেয়াস তালপাড়ে প্রমুখ। চলতি বছর দিওয়ালিতে মুক্তি পাবে সিনেমাটি।

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি 