News Bangla 24 BD | খাওয়ার পরের বদভ্যাসগুলো - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

স্বাস্থ্যকর খাবার খাওয়া যেমন স্বাস্থ্যের জন্য ভালো ঠিক তেমনি খাবার পর কিছু কিছু অভ্যাস যা আমরা সচরাচর করে থাকি তা স্বাস্থ্যের জন্য অত্যন্ত খারাপ প্রভাব বয়ে নিয়ে আসে।

চলুন জেনে নেয়া যাক খাবার পর কি কি অভ্যাস আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর-

# খাবারের পর পর ব্যায়াম করলে শরীর ঝিমিয়ে যায় এবং পাকস্থলিতে অস্বস্তিকর অবস্থা তৈরি হয়।
# খাবারের পরপরই দুপুরে কিংবা রাতে আমাদের ঘুমাতে যাওয়ার অভ্যাস। এই বড় ভুলটি আমরা প্রতিদিনই করে থাকি। যার কারণে খাবার হজমে খুব সমস্যা হয়। রাত ৮ টার আগে খাবার খেয়ে ফেললে আমাদের শরীর খাবার হজমের জন্য কিছু সময় পায়। এতে দেহের সজীবতায় পরিবর্তন আসে এবং খাবারের রুচি বাড়ে।
# পাকস্থলি হতে নির্গত রস খাবারের হজমে সহায়তা করে। কিন্তু খাবার শেষ করার সাথে সাথে পানি খেলে এ প্রক্রিয়া বাধাগ্রস্থ হয়। খাবারের শেষে অন্তত ৩০ মিনিট পর পানি খাওয়া উচিত।
# ফলমূল স্বাস্থ্যের জন্য উপকারি হলেও খাবারের পর একদম সঙ্গে সঙ্গে ফল খাওয়া থেকে বিরত থাকা উচিত। কিছু কিছু ফল খালি পেটে খাওয়া ভালো। ফলমূল হজম হতে কিছু ভিন্ন ভিন্ন এনজাইমের প্রয়োজন হয়, কিন্তু খাবারের পরপতই ফল খেলে এই হজম বাধাগ্রস্থ হয়।
# খাবারের পর পর গোসল করলে রক্তপ্রবাহ কিছুটা ধীর হয়ে যায় এবং শরীরের তাপমাত্রাও কিছুটা কমে আসে। তাই খাবারের পর অন্তত ৪৫ মিনিট পর গোসলে যাওয়া উচিত।
# খাবারের পর চা খাওয়া একেবারেই অনুচিত। চায়ে বিদ্যমান ট্যানিক এসিড খাবারে উপস্থিত প্রোটিন এবং আয়রনের উপর প্রভাব ফেলে।

এ বিভাগের অন্যান্য সংবাদ