News Bangla 24 BD | বিরতি ভেঙ্গে চলচ্চিত্রে ফিরলেন অপু বিশ্বাস
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

বিরতি ভেঙ্গে চলচ্চিত্রে ফিরলেন অপু বিশ্বাস


ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। দীর্ঘ দুই বছর ধরে চলচ্চিত্রের কাজ থেকে দূরে রয়েছেন তিনি। মাতৃত্বজনিত কারণেই তার এ বিরতি। তবে বিরতি ভেঙ্গে এবার চলচ্চিত্রে ফিরলেন এই ঢালিউড কুইন।

অপু বিশ্বাস অভিনীত কয়েকটি সিনেমার শুটিং থেমে আছে। এর মধ্যে মান্নান সরকার পরিচালিত ‘পাঙ্কু জামাই’ নামের সিনেমাটিও রয়েছে। এতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। ২০১৫ সালে শুরু হওয়া এ সিনেমার গান বাদে অন্যান্য দৃশ্যের শুটিং শেষ হয়েছে বলে জানা যায়।

এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘দীর্ঘদিন পর আজ সিনেমার ডাবিংয়ে অংশ নিচ্ছি। বিকাল থেকে ‘পাঙ্কু জামাই’ সিনেমার ডাবিং করব। দুদিন ডাবিং করলেই এর ডাবিং শেষ হবে। এর আগে এ সিনেমার দৃশ্যের কাজ শেষ করেছি। এখন শুধু গানের দৃশ্যের শুটিং বাকি রয়েছে।’

শাকিব-অপু ছাড়াও এতে আরো অভিনয় করেছেন নবাগত নায়িকা পুষ্পিতা পপি, এটি এম শামসুজ্জামান, মিশা সওদাগরসহ আরো অনেকে।

রোমান্টিক ও কমেডি ধাঁচের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘পাঙ্কু জামাই’ চলচ্চিত্রটি। এর গল্প গড়ে উঠেছে রাজধানী ঢাকা কেন্দ্র করে। তবে গানের শুটিং গ্রাম ও পাহাড়ি অঞ্চলে চিত্রায়িত হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ