জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বর্তমানে বলিউডের চেয়ে হলিউডের কাজ নিয়েই বেশি ব্যস্ত তিনি। তার বেশির ভাগ সময় কাটছে হলিউড প্রজেক্ট নিয়ে। মাঝে মধ্যে ছুটি কাটাতে ভারতে আসেন তিনি।
সম্প্রতি ফের মুম্বাইয়ে এসেছেন প্রিয়াঙ্কা। তবে এবার ছুটি কাটাতে নয়, তার পরবর্তী সিনেমার নায়ক খুঁজতে এসেছেন এ অভিনেত্রী। ভারতীয় একটি সংবাদমাধ্যম প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, সঞ্জয় লীলা বানসালির সঙ্গে প্রিয়াঙ্কার পরবর্তী সিনেমা গুস্তাখিয়া, এ সিনেমার নায়ক খুঁজতে মুম্বাইয়ে এসেছেন তিনি। হলিউডে যাওয়ার পর এটিই প্রিয়াঙ্কার প্রথম বলিউড সিনেমা। এ কারণেই সিনেমাটিতে বেশ গুরুত্ব দিচ্ছেন এ অভিনেত্রী। এছাড়া এটি প্রযোজক হিসেবে প্রিয়াঙ্কার প্রথম বলিউড সিনেমা।
উর্দু কবি সাহির লুধিয়ানবি ও কবি-ঔপন্যাসিক অমৃতা প্রীতমের জীবনী নিয়ে নির্মিত সিনেমাটি বানসালির সঙ্গে সহ-প্রযোজনার পাশাপাশি অমৃতা চরিত্রে অভিনয় করবেন প্রিয়াঙ্কা। সিনেমার কেন্দ্রীয় পুরুষ চরিত্র অর্থাৎ সাহিরের চরিত্রে প্রাথমিকভাবে অভিষেক বচ্চন ও ইরফান খানের নাম শোনা গেছে। তবে শেষ পর্যন্ত এ দুজনের মধ্যে একজন নাকি অন্য কেউ অভিনয় করবেন তা নির্ধারণ হয়নি।
এ প্রসঙ্গে একটি সূত্র সংবদামাধ্যমে বলেন, ‘এই মাসের মধ্যেই সিনেমার কেন্দ্রীয় পুরুষ চরিত্রে কে অভিনয় করবেন তা নির্বাচন করতে হবে। যদিও বানসালি বর্তমানে পদ্মাবতী সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত তবুও ২০১৮ সালের মাঝামাঝি থেকে প্রিয়াঙ্কার এই সিনেমাটির শুটিং শুরু করতে চাইছেন তিনি। আগামী বছর মার্চ নাগাদ সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হবে। সুতরাং এর আগেই নায়ক চরিত্রে কে অভিনয় করবেন তা নির্ধারণ করতে হবে।’

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি 