News Bangla 24 BD | কোরীয় উপদ্বীপে যুদ্ধ হবে না: মুন
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

কোরীয় উপদ্বীপে কোনো যুদ্ধ হবে না বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন। তিনি বলেন, উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির জবাবে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ প্রশ্নে সিউল জোরালোভাবে ভেটো দিয়েছে।

আজ বৃহস্পতিবার তিনি একথা বলেন।

পিয়ংইয়ংয়ের একের পর এক উস্কানিমূলক কর্মকাণ্ড নিয়ে ওয়াশিংটনের সাথে চরম উত্তেজনা সত্ত্বেও সিউলের পক্ষ থেকে যুদ্ধের ব্যাপারে এমন কথা বলা হলো।

দায়িত্ব গ্রহণের ১শ’ দিন পূর্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনে মুন বলেন, কোরীয় যুদ্ধের ধ্বংসযজ্ঞ থেকে দেশকে পুনর্গঠন করতে দক্ষিণ কোরীয়রা কঠোর পরিশ্রম করে যাচ্ছে।

মুন আরো বলেন, ‘আমি যেকোনো মূল্যে যুদ্ধ প্রতিহত করবো।’ তিনি বলেন, ‘আমি চাই সব দক্ষিণ কোরীয় দৃঢ়ভাবে বিশ্বাস করুক যে কোনো যুদ্ধ হবে না।’

উত্তর কোরিয়ার পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে সাম্প্রতিক মাসগুলোতে উত্তেজনা অনেক বেড়েছে। এটাকে কেন্দ্র করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ দেশটির বিরুদ্ধে সপ্তম দফার নিষেধাজ্ঞা আরোপ করে। গত সপ্তাহে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের গুয়ামে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দেয়। যদিও পরে তারা সেখানে হামলা চালানোর পরিকল্পনা থেকে সরে আসার ঘোষণা দিয়েছে। এদিকে পিয়ংইয়ংয়ের এমন হুমকির ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়াকে চরম শিক্ষা দেয়ার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, ওয়াশিংটনের অস্ত্র প্রস্তুত রয়েছে।

তবে মুন বলেন, সিউল তাদের নিরাপত্তা মিত্র ও রক্ষক দেশ যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের বিষয়ে জোরালোভাবে ভেটো দিয়েছে। আমাদের সম্মতি ছাড়া কোরীয় উপদ্বীপে সামরিক অভিযান চালানোর ব্যাপারে কোন দেশ সিদ্ধান্ত নিতে পারবে না।

এদিকে যুক্তরাষ্ট্র এবং দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন, উত্তর কোরিয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়াটা কোন বিষয় না হলেও এ ব্যাপারে দক্ষিণ কোরিয়ার সাথে আলোচনা করে তাদের সম্মতির ভিত্তিতেই যে কোন পদক্ষেপ নেয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ