স্পেনের বার্সেলোনা শহরে গাড়ি চাপায় কমপক্ষে ১৩ জন পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ জনেরও বেশি।
স্পেনের পুলিশ এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করছে।
বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে বার্সেলোনার লাস রাম্বলাসে অ্যাভিনিউয়ে পথচারীদের ভিড়ের মধ্যে একটি ভ্যান চালিয়ে দেওয়া হয়। এতেই ওই হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় একটি বেতারের খবরের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ওই ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে কাতালান পুলিশের একজন মুখপাত্র বলেন, এটা সন্ত্রাসী হামলা। তবে এই হামলার কারণ এখনো জানা যায়নি।
হামলার পরপর ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। তারা হতাহতদের উদ্ধার তৎপরতা শুরু করে। কিছুক্ষণের মধ্যেই ওই এলাকা থেকে সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে। পুরো এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ওই এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাস্থলে অন্তত আটটি অ্যাম্বুলেন্স দেখা গেছে। আপাতত ওই এলাকায় কাউকে যেতে দেওয়া হচ্ছে না।
আরেকজন প্রত্যক্ষদর্শী ঘটনার সময় একটি দোকানের কাছে লুকিয়েছিলেন। তিনি বলেন, সে সময় বন্দুকের গুলির শব্দও পাওয়া গেছে। ঘটনার সময় একটি ভ্যান ঘণ্টায় প্রায় ৮০ কিলোমিটার বেগে এসে পথচারীদের ওপর উঠিয়ে দেয়। কোনো সন্দেহ নেই যে এটা ইচ্ছাকৃত ঘটনা।

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি 