News Bangla 24 BD | জয়ললিতার মৃত্যুর ঘটনায় তদন্ত কমিশন গঠনের নির্দেশ
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

জয়ললিতার মৃত্যুর ঘটনায় তদন্ত কমিশন গঠনের নির্দেশ


ভারতের তামিলনাড়ু রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যুর ঘটনা তদন্তে কমিশন গঠনের নির্দেশ দিয়েছে তামিলনাড়ু সরকার। মুখ্যমন্ত্রী ই পলানীস্বামী গতকাল এ ঘোষণা দেন।

জয়ললিতার মৃত্যু স্বাভাবিক কিনা তা নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল। অনেক অভিযোগও ছিল। অবশেষে তার মৃত্যুর পেছনে ষড়যন্ত্রের সম্ভাবনাকে স্বীকৃতি দিল পলানীস্বামী সরকার।

পলানীস্বামী বৃহস্পতিবার জানান, জয়ললিতার মৃত্যুর ঘটনা তদন্ত শুরু করবে এক সদস্যের বিশেষ তদন্ত কমিশন।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা গত ৫ ডিসেম্বর মারা যান। অসুস্থতার সময় থেকে মৃত্যু পর্যন্ত জয়ললিতার দেখভালের পুরো নিয়ন্ত্রণ ছিল শশিকলা নটরাজনের হাতে। অভিযোগ ওঠে, দলেরও অন্য কাউকে ওই সময় জয়ললিতার কাছাকাছি ঘেঁষতে দেননি তিনি। জয়ললিতার মৃত্যু ঘিরে প্রথম থেকেই নানা প্রশ্ন উঠতে থাকে। কয়েক মাস আগে এইমস ও অ্যাপোলো হাসপাতালের পক্ষ থেকে মেডিক্যাল রিপোর্টও প্রকাশ করা হয়।

পলানীস্বামীর কথায়, সেই রিপোর্টেও একাধিক প্রশ্নের উত্তর না মেলায় এবার তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে তামিল রাজনীতির পর্যবেক্ষকরা এই তদন্তের পেছনে এআইএডিএমকে’র দুই গোষ্ঠীর কাছাকাছি আসাকেই বড় কারণ হিসাবে দেখছেন। জয়ললিতার মৃত্যু নিয়ে তদন্তের জোরালো দাবি জানিয়ে আসছিলেন জয়ললিতা সরকারের ‘সেকন্ড ম্যান’ ও সাবেক মুখ্যমন্ত্রী পনীরসেলভম। দুই গোষ্ঠীর ঐক্যের শর্ত মেনেই পলানীস্বামী সরকার এই তদন্তের সিদ্ধান্ত নিয়েছে বলে অনেকেরই অভিমত।

এ বিভাগের অন্যান্য সংবাদ