News Bangla 24 BD | অভিনেতা অপূর্বের কন্ঠে গান
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

অভিনেতা অপূর্বের কন্ঠে গান


ছোটো পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ঈদুল আজহা উপলক্ষে বেশ কিছু নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন তিনি।

তার মধ্যে ‘ইচ্ছে তাই’ শিরোনামের টেলিফিল্মে অভিনয়ের পাশাপাশি গানও গেয়েছেন অপূর্ব।

টেলিফিল্মটিতে একজন সংগীতশিল্পীর ভূমিকায় অভিনয় করেছেন অর্পূব। সাজিদ সরকারের সংগীতায়োজনে ‘তবু ডানা মেলে উড়তে শেখার নেই মানা’ শিরোনামের গানটি শোনা যাবে অপূর্বের কন্ঠে। গানটি লিখেছেন আনোয়ার হোসেন আদর।

গান নিজের ভালোলাগা ও শখের বশে করে থাকেন অর্পূব। রোমান্টিক গানটিতে কণ্ঠ দিয়ে ভালো লেগেছে বলে জানান তিনি।

জাফরীন সাদিয়ার গল্প অবলম্বনে ‘ইচ্ছে তাই’ পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। টেলিফিল্মটির গল্প প্রসঙ্গে জাফরীন সাদিয়া বলেন, ‘জনপ্রিয়তার শিখরে গিয়েও সুখের সন্ধান খুঁজে ফেরেন সংগীত শিল্পী অপূর্ব। অন্যদিকে, জিশান ও নিলয়ের একমাত্র স্বপ্ন থাকে একজন জনপ্রিয় সংগীত শিল্পী হয়ে তার বাবা মার মুখ উজ্জ্বল করা। তাদের দুজনের জীবনের উত্থানপতন এবং সংগীত জগতের ভালোবাসা ও সংঘর্ষের গল্প এখানে তুলে ধরা হয়েছে। আশা করছি, টেলিফিল্মটি সবার ভালো লাগবে।’

টেলিফিল্মটির নির্বাহী প্রযোজক মাসুদ উল হাসান, সাব্বির চৌধুরী, রাসেল আলম ও জাফরিন সাদিয়া। প্রযোজনা করেছেন জান্নাতুল টুম্পা।

‘ইচ্ছে তাই’ টেলিফিল্মে অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন জেনি। এ ছাড়া বিভিন্ন চরিত্রে এতে অভিনয় করেছেন জিশান নিলয়, লুৎফর রহমান জর্জ, অন্তরা আজিম, কুমকুম আহসান প্রমুখ।

আসছে ঈদে একটি বেসরকারি টিভি চ্যানেলে টেলিফিল্মটি প্রচারিত হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ