সিরীয় যুদ্ধ নিয়ে আলোচনা করতে মস্কো যাচ্ছেন নেতানিয়াহু
ইসরাইলী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বুধবার রাশিয়া যাচ্ছেন। সেখানে তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। মূলত সিরীয় যুদ্ধ নিয়ে তারা আলোচনা করবেন। খবর এএফপি’র।
শনিবার নেতানিয়াহুর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, উভয় নেতা কৃষ্ণসাগর তীরবর্তী সোচি অবকাশ শহরে বৈঠক করবেন। তারা এ অঞ্চলের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।
ধারণা করা হচ্ছে এ ধরণের আলোচনার মাধ্যমে উভয়দেশ তাদের বিমান বাহিনীর মধ্যকার দ্বন্দ্ব এড়াতে পারবে। কারণ, রাশিয়া সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে বিমান হামলা চালাচ্ছে। আর ইসরাইল সিরিয়ার গৃহযুদ্ধে না জড়াতে চাইলেও দেশটি লেবাননের জঙ্গি গ্রুপ হিজবুল্লাহর কাছে অস্ত্র সরবরাহে বাধা দিতে বিমান হামলা চালিয়েছে। হিজবুল্লাহ আসাদ সরকারের সমর্থনে যুদ্ধ করে আসছে।
সাবেক বিমান বাহিনী কমান্ডার আমির এশেল বৃহস্পতিবার হারের্টজ পত্রিকাকে বলেন, সিরিয়া ও অন্যান্য জায়গায় জঙ্গিদের জন্যে অস্ত্র বহনকারী কনভয় লক্ষ্য করে ইসরাইল প্রায় ১শ বার বিমান হামলা চালিয়েছে।
এদিকে মার্চে রুশ পররাষ্ট্রমন্ত্রণালয় সিরিয়ার ঐতিহাসিক পালমিরা শহরের পাশে মস্কো বাহিনীর কাছাকাছি বিমান হামলা চালানোর কারণে ইসরাইলী দূতকে ডেকে পাঠিয়েছিলো।

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি 