News Bangla 24 BD | তেলবাহী ট্যাংকারের সঙ্গে মার্কিন রণতরীর সংঘর্ষ, নিখোঁজ ১০
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

তেলবাহী ট্যাংকারের সঙ্গে মার্কিন রণতরীর সংঘর্ষ, নিখোঁজ ১০


সিঙ্গাপুরের উপকূলে একটি তেলবাহী ট্যাংকারের সঙ্গে মার্কিন রণতরীর সংঘর্ষ হয়েছে। মার্কিন নৌবাহিনীর বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসি জানাচ্ছে, এ ঘটনায় ১০ নাবিক নিখোঁজ এবং পাঁচ জন আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের ডেস্ট্রয়ার ইউএসএস ম্যাককেইন মালাক্কা প্রণালি দিয়ে যাচ্ছিল এবং সিঙ্গাপুরের বন্দরে নোঙর করার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় লাইবেরিয়ার পতাকাবাহী একটি অয়েল ট্যাংকারের সঙ্গে ধাক্কা খায় এটি। নিখোঁজ নাবিকদের উদ্ধারে তল্লাশি ও উদ্ধারাভিযান চলছে।

স্থানীয় সময় সোমবার সকাল ৬টা ২৪ মিনিটে সিঙ্গাপুরের উপকূলীয় বন্দরে নোঙরের প্রস্তুতির সময় ইউএসএস ম্যাককেইন সংঘর্ষে লিপ্ত হয়।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জানিয়েছে, জাহাজটির ‘বন্দরের পাশের অংশ’ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ তল্লাশি ও উদ্ধারাভিযানে সাহায্য করছে।

দুই মাসের মধ্যে এ ধরনের সংঘর্ষে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ জড়িত থাকার দ্বিতীয় ঘটনা এটি। এর আগে জুন মাসে জাপানের জলসীমায় বন্দর শহর ইয়োকোসুকার পাশে কন্টেইনারবাহী একটি জাহাজের সঙ্গে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ফিৎজেরাল্ডের সংঘর্ষ হয়। ওই ঘটনায় সাত নাবিক নিহত হন।

এ বিভাগের অন্যান্য সংবাদ