এক বিশাল শূন্যতা তৈরি করে চিরবিদায় নিলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। অন্য সবার মতো ঢাকাই ছবির অন্যতম জনপ্রিয় নায়িকা ববিতাও নায়করাজের এই চলে যাওয়ায় বাকরুদ্ধ।
ববিতা বলেন, “কিছুদিন আগে রাজ্জাক ভাইকে ফোন করে বাসায় আসার নিমন্ত্রণ জানাই। তিনি জানান, ‘পরিবারের সবাইকে নিয়ে তিনি থাইল্যান্ড যাচ্ছেন। ফিরে এসে বাসায় আসবেন।’ কিন্তু হঠাৎ এমন একটি সংবাদ শুনব, চিন্তাও করিনি। ইচ্ছে ছিল, তিনি বাসায় এলে নিজ হাতে রান্না করে সবাইকে খাওয়াব। কিন্তু আমার সে ইচ্ছে আর পূরণ হলো না।’
রাজ্জাকের ছবির নায়িকা ববিতা আরও বলেন, ‘রাজ্জাক ভাই আমাকে অনেক পছন্দ করতেন। তার পরিচালনায় বেশ কিছু চলচ্চিত্রের নায়িকা ছিলাম আমি। এ ছাড়া তার সঙ্গে জুটি বেঁধে একাধিক চলচ্চিত্রে অভিনয় করার সৌভাগ্য আমার হয়েছে। রাজ্জাক ভাই শুধু গুণী একজন অভিনেতাই নন, তিনি অভিনয় শিল্পীদের অভিভাবকও। তার মৃত্যুতে আমরা অভিভাবকশূন্য হলাম।’

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি 