News Bangla 24 BD | বন্যায় পানি বিশুদ্ধ করার উপায় - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

বলা হয় পানির অপর নাম জীবন। তবে সেই পানি হতে পবে বিশুদ্ধ। মানবদেহের প্রায় ৭৫ ভাগ পানি। একজন সুস্থ মানুষের প্রতিদিন কমপক্ষে ১ দশমিক ৫ লিটার পানি পান করা উচিত। পানি মানবদেহের বিভিন্ন বায়োকেমিক্যাল বিক্রিয়া, যেমন:- খাদ্য গ্রহণ, হজম, বিপাক, বিভিন্ন উপাদান বহন, ক্ষতিকর উপাদান শরীর থেকে নির্গমন, তাপমাত্রা নিয়ন্ত্রণ, এসিড-বেসের সমতা রক্ষা করে।

আর এখন সারা দেশে বন্যা। এ রকম অবস্থায় খাওয়ার পানির অভাব হয়ে পড়ে এবং বিশুদ্ধ পানি পাওয়াটা অনেক কঠিন। বন্যার দূষিত পানি পানে হতে পারে ডায়রিয়া, কলেরা, আমাশয়, টাইফয়েড, জন্ডিসের মতো মারাত্মক পানিবাহিত রোগ। এতে মৃত্যুঝুঁকি বাড়ে। তাই চাই বিশুদ্ধ পানি।

পানি বিশুদ্ধ করার উপায়:-

পানি ফুটানো
সরাসরি বন্যার পানি ফুটানোর সময় বুদবুদ ওঠার ১৫ থেকে ২০ মিনিটের পর বিশুদ্ধ হয়ে যায়। এতে সহজে পানি পান করা যায়। তবে মনে রাখবেন, পানি বেশি ফুটালে অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং বিভিন্ন ক্ষতিকর উপাদানের পরিমাণ বেড়ে যায়।

বিভিন্ন রাসায়নিক দ্রব্য দিয়ে পানি বিশুদ্ধকরণ

* ফিটকারি এক জগ পানিতে ৩০ মিনিট রেখে দিলেই পানি পানের যোগ্য হয়।

* প্রতি লিটার পানিতে দুই ভাগ আয়োডিন দ্রবণ মিশিয়ে এক ঘণ্টা রেখে দিলে পানি বিশুদ্ধ হয়।

* তিন লিটার পানিতে একটি হ্যালোজেন ট্যাবলেট গুলিয়ে রেখে দিলে এক ঘণ্টা পর পানি বিশুদ্ধ হয়।

বৃষ্টির পানি
বৃষ্টি শুরু হওয়ার ১০ মিনিট পর থেকে পরিষ্কার পাত্রে পানি সংগ্রহ করে রাখলে পানি পানের উপযোগী হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ