News Bangla 24 BD | আবারও ভারতের ট্রেন দুর্ঘটনা, আহত ৫০
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

আবারও ভারতের উত্তর প্রদেশ রাজ্যে একটি ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়ে যায়। এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। বুধবার ভোররাত ২টা ৫০ মিনিটের দিকে রাজ্যের অরাইয়া জেলায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আজমগড় থেকে দিল্লিগামী কৈফিয়ত এক্সপ্রেসের ইঞ্জিনের সঙ্গে একটি আবর্জনাবাহী গাড়ির সংঘর্ষে বগিগুলো লাইনচ্যুত হয়।

ভারতের নর্থ সেন্টাল রেলওয়ের (এনসিআর) মহাব্যবস্থাপক এম সি চৌহান জানিয়েছেন, আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার সময় ঘটনাস্থলে উন্নয়ন কাজ চলছিল বলে জানিয়েছেন এনসিআর সংশ্লিষ্টরা।

এদিক, এর আগে শনিবার ভারতের এ রাজ্যের মুজাফফরনগর জেলায় অপর একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ২২ জন নিহত ও ১৫৬ জন আহত হন। সূত্র:এনডিটিভি

এ বিভাগের অন্যান্য সংবাদ