News Bangla 24 BD | আসিফের গানে নাচলেন পপি
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

দীর্ঘদিন পর ঢাকাইয়া চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পপিকে বড় আয়োজনে দেখা মিলল। তার সঙ্গে আছেন জনপ্রিয় সংগীত তারকা আসিফ আকবর। একটি গানের মডেল হিসেবে দুই তারকাকে পাওয়া গেছে।

গানটি গেয়েছেন আসিফ আকবর, আর সেই গানের মডেল হয়েছেন পপি। ‌‘সাদা আর লাল’ শিরোনামে জমজমাট আয়োজনে এই গানটির মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে। এটি নির্মাণ করেছেন হাসান তৌফিক অংকুর। আসিফ ইকবালের ভাবনা ও পরিকল্পনায় মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন বলে জানান তিনি।

চুলের স্টাইল, পোশাকে ভিডিওতে আসিফকে সত্তর দশকের সিনেমার নায়কদের মতো দেখা গেছে। অন্যদিকে, পপিও অনেক উচ্ছ্বল। লাস্যময়ী পপি এখনও রয়েছেন আগের মতোই। তারই ঝলক দেখা গেল এই মিউজিক ভিডিওটিতে।

আসিফ একক ও দ্বৈত গানে নিয়মিত কণ্ঠ দিচ্ছেন। অন্যদিকে, জনপ্রিয় নায়িকা পপিকে দীর্ঘদিন নতুন ছবিতে দেখতে পাননি ভক্তরা। তাই পপির মিউজিক ভিডিও‌টির খবরও তার ভক্তদের জন্য নিঃসন্দেহে সুখবর।

এ বিভাগের অন্যান্য সংবাদ