News Bangla 24 BD | মুম্বাইয়ে বখাটেদের খপ্পড়ে ইলিয়েনা ডি ক্রুজ
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

মুম্বাইয়ে বখাটেদের খপ্পড়ে ইলিয়েনা ডি ক্রুজ


বলিউড সুন্দরী ইলিয়েনা ডি ক্রুজের বর্তমান সময়টা বেশ দারুণ কাটছে। ‌‘বরফি’ ছবি দিয়ে যাত্রা শুরু হয়েছিল তার। এরপর আর পিছনে তাকাতে হয়নি, শুধুই সামনে এগিয়ে চলা। তবে এর মাঝেই এই তারকার সঙ্গে ঘটে গেলো একটি অপ্রীতিকর ঘটনা।

জানা গেছে, গেল ২০ আগস্ট মুম্বাইয়ে একটি ফ্যাশন শোতে অংশ নিতে যাচ্ছিলেন ইলিয়েনা। পথে ট্রাফিক জ্যামে তার গাড়িটি দাড়ালে প্রায় ৫/৬ জন যুবক এসে তার গাড়িটিকে ঘিরে ধরে। শুধু তাই নয়, তারা তার গাড়ির জানালা ধাক্কাধাক্কি করতে থাকে এবং বনেটের উপর বসে পড়ে। জ্যাম ছেড়ে দেয়ার পরও গাড়িটির পিছু পিছু ধাওয়া করে সে বখাটেরা। এ সময় ইলিয়েনার সাথে কোন দেহরক্ষী না থাকায় নিরুপায় ছিলেন তিনি।

এমন ঘটনায় বেশ ক্ষোভ প্রকাশ করেন ইলিয়েনা। টুইটারে তিনি জানান, ‘তারকা বলে কি কখনো একটু স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো না? ভক্তের দোহাই দিয়ে এমন নোংরামিকে পাশ কাটিয়ে যাওয়া যায় না। দিনশেষে আমি নারী বলেই কি এতো দূর্ভোগ?’

ইলিয়েনার সাথে ঘটে যাওয়া ঘটনায় বিব্রত বলিউডের অন্যান্য নারী তারকারাও। খুব শিগগিরই এ ব্যাপারে থানায় অভিযোগ করবেন বলেও জানিয়েছেন তিনি।

ইলিয়েনার ‘বাদশাহো’ ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। কিছুদিন আগে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘মুবারাকান’।

এ বিভাগের অন্যান্য সংবাদ