কক্সবাজার সদরের ইসলামপুর বাজার থেকে ৮ হাজার ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিনের নেতৃত্বে ইয়াবা ক্রয় বিক্রয়ের সময় বুধবার সন্ধ্যা ৬ টা ২০ মিনিটের দিকে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হল কক্সবাজার সদরের পোকখালীর রমজান আলীর ছেলে মো. ইশরাফ(২৪), একই এলাকার মো. শফি আলমের ছেলে রেজাউল করিম(২৪) ও ইসলামপুর নাপিতখালীর মো. মন্ঞ্জুর আলমের ছেলে শাহাব উদ্দীন(২৬)।
আটককৃতদের সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন মেজর মো. রুহুল আমিন।
এ বিভাগের অন্যান্য সংবাদ

দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি
পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে
প্রিয়াঙ্কা-নিকের এক নতুন রাজপ্রাসাদ
বেনজীর সাহেব আর কিছুদিন সময় পেলে গোপালগঞ্জ কিনে নিতেন: ব্যারিস্টার সুমন
সড়কে গাড়ি চাপ আছে তবে যানজট নেই – পরিবহন ও সেতুমন্ত্রী 