ঢাকাইয়া চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। তার অভিনীত ছবি মানেই হিটের তালিকায় নাম লেখানো। গানের মাধ্যমে ইউটিউব ভিউয়ে কোটির ঘরে প্রথম পা রাখেন নায়ক শাকিব।
‘বসগিরি’র গান ‘দিল দিল দিল’-এর ভিডিও এখন দুই কোটি ছুঁই ছুঁই। শাকিব খান অভিনীত ‘সত্তা’র গান ‘তোর প্রেমেতে’ও এক কোটি ভিউ পেরিয়েছে। এবার কোটির ঘরে প্রথম বাংলা ছবি হিসেবে জায়গা করে নিল এই নায়কের ‘মাই নেম ইজ খান’।
বদিউল আলম খোকনের ছবিটি গত বছর ২৮ ফেব্রুয়ারি জি সিরিজের ব্যানারে ইউটিউবে আপলোড করা হয়। দেড় বছরের মধ্যে ছবিটি এখন পর্যন্ত এক কোটি ১১ হাজারেরও বেশি বার দেখা হয়েছে।
আর এই খবরে উচ্ছ্বসিত শাকিব বলেন, ‘একটা বাংলা ছবি ইউটিউবে এতবার দেখা হয়েছে, ভাবতেই ভালো লাগছে। ২০১৩ সালে মুক্তি পাওয়ার পর প্রেক্ষাগৃহেও দর্শক হুমড়ি খেয়ে পড়েছিল। ’
‘মাই নেম ইজ খান’ ছবিতে শাকিবের নায়িকা অপু বিশ্বাস। আরো অভিনয় করেছেন নূতন, মিশা সওদাগর, প্রবীর মিত্র প্রমুখ।

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি 