News Bangla 24 BD | হানিফ সংকেতের নাটক ‘ভুল কারো না-ভুল ধারণা’
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

হানিফ সংকেতের নাটক ‘ভুল কারো না-ভুল ধারণা’


বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও বরেণ্য নির্মাতা হানিফ সংকেত গত দেড় যুগ ধরে বরেণ্য এই নির্মাতা বছরে দুই ঈদে দু’টি নাটক নির্মাণ করে আসছেন এবং সেটি শুধুমাত্র একটি চ্যানেলের জন্য।

সেই ধারাবাহিকতায় এবারও তিনি শুধুমাত্র এটিএন বাংলার জন্য নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক ‘ভুল কারো না-ভুল ধারণা’।

নাটকের গল্পে দেখা যাবে, ঈদের ছুটিতে বিদেশ থেকে দেশে এসে এক প্রবাসী যুবক তার বন্ধুর বাড়িতে উঠেছে। সেখানে গিয়ে তার দেখা হয় বন্ধুর শ্যালিকার সঙ্গে। বন্ধু, বন্ধুর স্ত্রী এবং শ্যালিকার সঙ্গে বিদেশ ফেরৎ যুবকের নানান বিষয় নিয়ে ঘটতে থাকে বিচিত্র সব ঘটনা। আর এসব ঘটনা নিয়েই গড়ে উঠেছে ‘ভুল কারো না-ভুল ধারণা’ নাটক।

নাটকটিতে বিদেশ ফেরৎ বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির এবং শ্যালিকার চরিত্রে অভিনয় করেছেন সারিকা সাবরিন।

এ ছাড়াও নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাঈদ বাবু, বন্যা মির্জা, সুভাশিষ ভৌমিক, শেলী আহসান, নজরুল ইসলামসহ আরো অনেকে।

ঢাকা এবং সিঙ্গাইরে ফাগুন অডিও ভিশনের নিজস্ব শ্যুটিং স্পটে নাটকটি ধারণ করা হয়েছে।

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হানিফ সংকেত। প্রচারিত হবে ঈদের দিন রাত ৮:৩০ মিনিটে।

এ বিভাগের অন্যান্য সংবাদ