News Bangla 24 BD | ফ্যাশনপ্রেমী নারীদের আইকন প্রিন্সেস ডায়না - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সৌন্দর্য ও ফ্যাশনে পরিপূর্ণ ব্রিটিশ রাজপরিবারের পুত্রবধূ কিংবদন্তি প্রিন্সেস ডায়না এখন পর্যন্ত বিশ্বের ফ্যাশনপ্রেমী নারীদের কাছে একজন অসাধারন স্টাইল আইকন।

ডায়নার অপূর্ব সৌন্দর্য আর স্টাইল দেখে ১৯৮১ সালের ২৯ জুলাই প্রিন্স চার্লস বিয়ে করেন তাকে। এটি ছিল ব্রিটিশ রাজপরিবারের জন্য একটি ইতিহাস, কেন না-এই প্রথম রাজপরিবারের বহির্ভূত কোনো নারী- ব্রিটিশ সিংহাসনের একজন উত্তরাধিকারীকে সরাসরি বিয়ে করেন।

ব্রিটিশ রাজপুত্র প্রিন্স চার্লসের সঙ্গে বিয়ের পর ব্রিটিশ রাজপরিবারের রাজকীয় পোশাকেও তাক লাগিয়ে এক আমূল পরিবর্তন এনে দেন প্রিন্সেস ডায়না।

১৯৯৭ সালে ডায়নার রহস্যময় মৃত্যুর পর যুক্তরাজ্যে ‘প্রিন্সেস ডায়না: হার ফ্যাশন স্টোরি’ নামে এক প্রদর্শনীতে দেখানো হয় যে কিংবদন্তি জ্যাকি কেনেডি এবং অড্রে হেপবর্নের মতো প্রিন্সেস ডায়নাও একজন অদ্বিতীয় কিংবদন্তি গ্ল্যামারাস আইকন।

রাজপরিবারের বিয়ের পর ডায়না আবিষ্কার করলেন মানুষের সঙ্গে আস্থাশীল যোগাযোগের শক্ত মাধ্যম হলো এই পোশাক। তাই গদবাঁধা রাজকীয় পোশাকে কিছুটা পরিবর্তন আনা দরকার বলে মনে করতেন তিনি। সঠিক অনুষ্ঠানের জন্য সঠিক পোশাক বাছাই করার এই গুণটিও ডায়নার আয়ত্তে ছিল খুব ভালোভাবেই।

বিদেশ সফরে ডায়না সবসময় জাতীয় রংগুলোকে প্রাধান্য দিতেন। ১৯৮৬ সালে তার জাপান সফরে দেখা যায় যে তিনি সাদা-লাল রংয়ের পোশাক পরেছিলেন।

এইডস রোগ নিয়ে ভ্রান্ত ধারণা মোচনের উদ্দেশ্যে তিনি ১৯৮৭ সালে এইডস রোগীদের সঙ্গে হাত মেলান। অন্যদিকে জনকল্যাণমূলক কাজেও তার অবদান অনস্বীকার্য। ব্রিটিশ রাজকীয় পোশাক সম্পর্কে ডায়নার বেশ ভালো ধারণা থাকা সত্ত্বেও মাঝে মধ্যে তিনি সেই গদবাঁধা রাজকীয় পোষাকের নিয়ম ভাঙতে ভয় পেতেন না।

প্রিন্সেস ডায়নার পোশাকে বরাবরই আধুনিকতার ছোঁয়া খুঁজে পাওয়া যায়। ১৯৮৫ সালে হোয়াইট হাউজের এক ডিনারের নিমন্ত্রণে তিনি পরেছিলেন নীল রঙয়ের ভেলভেট কাপড়ের স্যুট। এটি ছিল তার একটি বিখ্যাত পোশাক, এ পোশাকে তিনি জনপ্রিয় অভিনেতা জন ট্রাভল্টা’র সঙ্গে এক পার্টিতে একসঙ্গে নেচেছিলেন।

রাজপরিবারের পুত্রবধূ প্রিন্সেস ডায়নার সাথে প্রিন্স চার্লসের বিবাহ বিচ্ছেদের পর ডায়না তার ফ্যাশনে খানিকটা পরিবর্তন আনেন। ডায়নার মৃত্যুর পর ২০১৩ সালে এই পোশাক ৩১৮,০০০ ডলারে নিলামে বিক্রি হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ