News Bangla 24 BD | রূপচর্চায় কাঠবাদামের গুরুত্ব - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

কাঠবাদাম অনেক উপকারি একটি খাদ্য বীজ। রূপচর্চায়ও কাঠবাদাম যে কতটা গুনাগুনে ভরপুর উপাদান তা বলে শেষ করা যাবে না। কারণ কাঠবাদাম এমন একটি ফল যার মধ্যে রয়েছে ওষুধী এবং ত্বকের যত্নের জন্য ভেষজ ময়েশ্চারাইজারের ভরপুর গুণাগুণ। কাঠবাদামে এতো গুণাগুণ বিদ্যমান রয়েছে যার ফলে ত্বকের নানান সমস্যা দূর হতে পারে।

যদিও রূপচর্চায় কাঠবাদামের গুরুত্ব সম্পর্কে কমবেশি আমরা সবাই জানি, কিন্তু এর এমনকিছু গুণাগুণ আছে যা হয়ত আমরা জানি না। কাঠ বাদামে রযেছে প্রচুর পরিমান ভিটামিন এবং মিনারেল। তাছাড়া কাঠ বাদামে রয়েছে ডায়েট ফাইবার যেটা হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে। চলুন তাহলে জেনে নেই ত্বকের জন্য কাঠ বাদাম কতটা উপকারি–

* কাঠবাদামে প্রচুর পরিমাণে ভিটামিন-ই আছে। আর এই ভিটামিন-ই ত্বকের উজ্জলতা বাড়াতে অনেক সাহায্য করে থাকে। ত্বকে নিয়মিত কাঠবাদাম তেল দ্বারা ম্যাসাজ করলে ত্বকের রক্ত সঞ্চালন বাড়ে, যার ফলে ত্বক সুস্থ থাকে।

* কাঠবাদামে প্রচুর পরিমাণে ময়েশ্চারাইজার বিদ্যমান আছে। আর এই ময়েশ্চারাইজার মুখের ব্ল্যাকহেডস, ব্রণ দূর করতে সাহায্য করে। বিশেষ করে তৈলাক্ত ত্বকে যারা ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারে না, তাদের জন্য অনেক উপকারী এই কাঠবাদাম।

* কুসুম গরম পানিতে কাঠবাদাম ভিজিয়ে রাখতে হবে। এরপর খোসা তুলে কাঠবাদাম পিষে নিতে হবে। এরপর কাঠবাদামের সাথে মধু ও অল্প একটু গরম পানি মিশাতে হবে। মিশ্রণটি ঠাণ্ডা করে ত্বকে লাগাতে হবে। ফলে ত্বক উজ্জ্বল হবে।

* কাঠবাদাম ত্বকের বলিরেখা দূর করতে সাহায্য করে। প্রতিদিন কাঠ বাদামের তেল দিয়ে ত্বক ম্যাসাজ করলে, ত্বকের বলি রেখা দূর হবে। তাছাড়া মধু, লেবু, কাঠবাদাম তেল মিশিয়ে মুখে মাস্ক হিসাবে ব্যবহার করলে ত্বক হয়ে উঠবে দীপ্তিময় এবং মুখের বয়সের ছাপ কমে যাবে অনেকটা।

* কাঠ বাদামের তেল চোখের নীচে কালো দাগ দূর করতে অনেক উপকারি। তাছাড়া কাঠ বাদাম বেটে, ওই পেস্ট রাতে ঘুমানোর সময় চোখে দিয়ে ঘুমালে, চোখের নীচের কালো দাগ দূর করে।এছাড়াও চোখের বলিরেখা, চোখ ফুলা ভাবও কমে যায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ