News Bangla 24 BD | ওমর সানির রেস্তোরাঁয় শাকিব-মিম
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

ওমর সানির রেস্তোরাঁয় শাকিব-মিম


রাজধানীর উত্তরায় ৭ নম্বর সেক্টর লেকপাড়ে ১৮ নম্বর সড়কের ৩৯ নম্বর বাড়িতে নতুন রেস্তোরাঁ চালু করেছেন ওমর সানি-মৌসুমী। ছেলের ইচ্ছাতেই রেস্তোরাঁটি চালু করা হলেও শুরুর দিকে মৌসুমী ও সানিও এখানে সময় দেন।

ছেলে স্বাধীনের ইচ্ছাতেই রেস্তোরাঁটির নাম দেয়া হয়েছে ‘মেরি মন্টানা’। এবার এই রেস্তোরাঁয় হাজির হলেন সুপারস্টার শাকিব খান। শনিবার রাতের খাবার গ্রহণের বেশ কয়েকটি ছবি পোস্ট করেন ওমর সানি।

সেখানেই দেখা যায় শাকিবকে কেন্দ্র করে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, ওমর সানি, মৌসুমী, প্রযোজক ইকবালসহ বেশ কয়েকজনকে। এছাড়াও এই ডিনারে অংশ নিয়েছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। রেস্তোরাঁয় কেন হাজির হয়েছিলেন শাকিব-মিম তা অবশ্য জানা যায়নি।

সম্প্রতি ‘আমি নেতা হবো’ ছবির শুটিং আটকে যায়। টেকনিশিয়ানদের কাজে অংশ না নেয়ার ফলেই এই ঘটনা ঘটছে। ফলে স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে চিন্তিত হবেন শাকিব। ছবিটিতে শাকিব-মিম ছাড়াও মৌসুমী-ওমর সানিও অভিনয় করছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ