সিরীয় সীমান্তে আইএস বিরোধী অভিযান স্থগিত ঘোষণা
লেবাননের সেনাবাহিনী সিরিয়ার পার্বত্য সীমান্তে আইএস বিরোধী অভিযানে বিরতি ঘোষণা করেছে। ২০১৪ সাল থেকে জিম্মি থাকা সৈন্যদের নিয়ে আলোচনার জন্যে রোববার অভিযানে একতরফা বিরতি ঘোষণা করে লেবানন বাহিনী। খবর এএফপি’র।
দেশটির সেনা কমান্ডের এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় সকাল সাতটা থেকে এই অস্ত্রবিরতি কার্যকর হয়েছে। এই অস্ত্রবিরতি অপহৃত সৈন্যদের ভাগ্য নির্ধারণে শেষ দফার বৈঠকের সুযোগ তৈরি করবে।
লেবানন সীমান্ত সংলগ্ন আরশাল শহর দখলের পর ইসলামিক স্টেট (আইএস) ২০১৪ সালের আগস্টে সৈন্যদের জিম্মি হিসেবে আটক করে। ধারণা করা হচ্ছে নয় সৈন্য এখনও আইএসের হাতে আটক রয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি 