বিশ্বের সবচেয়ে দামি স্মার্টফোন ‘আলফা-ওয়ান’
সারা পৃথিবীতে যখন অধিকাংশ মোবাইল কোম্পানি কম টাকায় স্মার্টফোন তৈরিতে ব্যস্ত সেখানে ব্যতিক্রম ল্যাম্বরগিনি। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ল্যাম্বোরগিনি বাজারে নিয়ে এসেছে ‘আলফা ওয়ান’ মডেলের স্মার্টফোন।
বলা যায়, প্রায় একটা চার চাকা গাড়ির দামেই ল্যাম্বরগিনি দিচ্ছে আলট্রা লাক্সারি অ্যান্ড্রয়েড স্মার্টফোন! ফোনটির মূল্য ১লক্ষ ৯৯ হাজার টাকা।
স্মার্টফোনটি সম্পূর্ণ ইতালীয় নকশায় তৈরি ও এই ফোনের প্রযুক্তি অত্যাধুনিক। দাম ২,৪৫০ ডলার (বাংলাদেশি টাকায় ১ লাখ ৯৯ হাজার টাকা)।
আলফা-ওয়ান স্মার্টফোনের ডিসপ্লে ৫.৫ ইঞ্চি। ঝকঝকে সেলফি ও ছবি তোলার জন্য সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং পিছনে ২০ মেগাপিক্সেল ক্যামেরা।
ইন্টারনাল মেমরি স্টোরেজ ৬৪ জিবি তবে ১২৮ জিবি পর্যন্ত এক্সটার্নাল মেমরি স্টোরেজ সুবিধা পাওয়া যাবে ফোনটিতে। রয়েছে ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার সুবিধা। সবচেয়ে বড় সুবিধা দুটি সিম ব্যবহার করা যাবে ফোনটিতে।
এই স্মার্টফোনটি বর্তমানে শুধুমাত্র ইউরোপ ও আরব আমিরাতেই পাওয়া যাচ্ছে।

গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি
পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে
কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী
নর্থ বাংলা প্রেসক্লাব ইউকের আত্মপ্রকাশ 