News Bangla 24 BD | রোদে পোড়া দাগ দূর করতে লেবু - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

রোদের তাপ ও ধুলাবালিতে ত্বক বিবর্ণ হয়ে পড়ে। ত্বকের যে অংশ দীর্ঘসময় রোদের সরাসরি স্পর্শে থাকে, সেই অংশ কালচে হয়ে যায়। অনেক সময় লালচে হয়ে উঠতে থাকে চামড়া। ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে নিয়মিত ব্যবহার করতে পারেন লেবুর রস। কালচে দাগ দূর করার পাশাপাশি ত্বকে জৌলুস ফিরিয়ে আনবে এই প্রাকৃতিক উপাদান।

জেনে নিন ত্বকের রোদে পড়া দাগ দূর করতে লেবু ব্যবহার করবেন কীভাবে-

লেবু-বেকিং সোডা
একটি পাত্রে পরিমাণ মতো বেকিং সোডা নিন।
একটি লেবু অর্ধেক করে কেটে নিন।
লেবুতে বেকিং সোডা লাগিয়ে রোদে পোড়া ত্বকে ঘষুন।
কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।
দিনে দুইবার এটি ব্যবহার করুন।
লেমন অয়েল
একটি পাত্রে নারকেল তেল নিন।
লেবুর খোসা গুঁড়া অথবা লেবুর রস মেশান তেলে।
৩ ঘণ্টা অপেক্ষা করুন।
গোসল করার আধা ঘণ্টা আগে তেল ঘষে ঘষে লাগান রোদে পোড়া ত্বকে।
গোসলের পর ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার লাগান।
ত্বকে লেবুর রস ব্যবহার করবেন কেন?

লেবুর রস প্রাকৃতিকভাবে ব্লিচ করতে পারে ত্বক। ফলে দূর হয় রোদে পোড়া দাগ।লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড দূর করে ত্বকের মরা চামড়া। ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা নিয়ে আসে লেবু।
তথ্য: দ্য ইন্ডিয়ান স্পট

এ বিভাগের অন্যান্য সংবাদ