News Bangla 24 BD | ‘বন্ধু রাষ্ট্র’ মিয়ানমার সফরে যাচ্ছেন মোদি
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

‘বন্ধু রাষ্ট্র’ মিয়ানমার সফরে যাচ্ছেন মোদি


মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান রোহিঙ্গা নিধন অভিযানের মধ্যেই প্রতিবেশী দেশটি সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মোদির বহুল আলোচিত এ সফর। সফরকালে তিনি মিয়ানমারের তিনটি স্থান পরিদর্শন করবেন।

এদিকে, রোহিঙ্গা নিধনে মিয়ানমারের সু চি সরকার আন্তর্জাতিক মতের কোনো তোয়াক্কা করছে না। ফলে মোদির এ সফর অনেকটা আশার ক্ষেত্র তৈরি করেছে।

তাছাড়া মিয়ানমারকে ‘কাছের বন্ধু’ এবং গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন মোদি। ফলে সফরকালে রোহিঙ্গা ইস্যু নিয়ে মিয়ানমারের সঙ্গে মোদির আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।

মোদির সফরের দ্বিতীয় দিনে ইয়াঙ্গুনে থুওয়ান্না ইনডোর স্টেডিয়ামে ভারতীয় কমিউনিটির এক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। কিন্তু সফর উপলক্ষে মিয়ানমারের ভারতীয় ওই কমিউনিটিকে পাঠানো মোদির এক ই-মেইল বার্তায় মিয়ানমারকে চাপে রাখার প্রত্যাশা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

তাদের উদ্দেশে মোদি ই-মেইল বার্তায় লিখেছেন, আনন্দ ও উদ্যমের সঙ্গে তার মিয়ানমার সফর শুরু হতে যাচ্ছে। গুরুত্বপূর্ণ প্রতিবেশী ও ভারতের অন্যতম কাছের বন্ধু দেশ মিয়ানমারে এটিই তার প্রথম দ্বি-পাক্ষিক সফর। বার্মিজ ভারতীয়রা গত এক দশকে দুই দেশকে অনেক কাছাকাছি নিয়ে এসেছে।

সফরকালে মোদি ২৫০০ বছরের পুরনো শেওদাগন প্যাগোডা, অং সান জাদুঘর ও ইয়াঙ্গুনের শহীদ সমাধিকেন্দ্র পরিদর্শন করবেন।

সফরকালে মোদি মিয়ানমারের প্রেসিডেন্ট ছাড়াও অং সান সু চির সঙ্গে বৈঠক করবেন। তাছাড়া সু চির দেওয়া এক মধ্যাহ্নভোজেও অংশ নেবেন মোদি।

রাখাইনের রোহিঙ্গা মুসলিমদের পাশাপাশি শত শত হিন্দুদের ওপরও নির্যাতন-হত্যাযজ্ঞ চালাচ্ছে মিয়ানমারের সেনাবাহিনী। এরইমধ্যে ৮৭ জন হিন্দুকে গলা কেটে হত্যা করেছে তারা। বাধ্য হয়ে প্রাণ বাঁচাতে লাখো মুসলিমদের সঙ্গে পালিয়ে বাংলাদেশে এসেছে শত শত হিন্দু।

এদিকে, মোদির সফরকে ঘিরে ভারতে বসবাসকারী রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাশা, সহিংসতা বন্ধে মোদির পক্ষ থেকে মিয়ানমারকে চাপ প্রয়োগ করা হোক।

এ বিভাগের অন্যান্য সংবাদ