News Bangla 24 BD | সাময়িক অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে রোহিঙ্গা স্যালভেশন আর্মি
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

সাময়িক অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে রোহিঙ্গা স্যালভেশন আর্মি


মিয়ানমারের রোহিঙ্গা মুসলমান বিদ্রোহীরা একতরফাভাবে এক মাসের জন্য অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে। আজ (রোববার) থেকে এই অস্ত্রবিরতি কার্যকর হবে।

আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি শনিবার দেয়া এক বিবৃতিতে অস্ত্রবিরতির এ ঘোষণা দিয়েছেন।

অস্ত্রবিরতির ঘোষণা দিয়ে এক বিবৃতিতে আরসা মিয়ানমার সেনাবাহিনীর প্রতিও অস্ত্র বিরতির আহ্বান জানিয়েছেন। তারা ক্ষতিগ্রস্তদের কাছে ত্রাণ পৌঁছে যাওয়ার সুযোগ করে দেওয়ারও আহ্বান জানায়।

তবে এ বিষয়ে এখনও মিয়ানমার কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত ২৫ আগস্ট পুলিশের উপর এই রোহিঙ্গাদের চালানো হামলার প্রতিক্রিয়ায় রাখাইনে সেনা অভিযান শুরু হয়, যার কারণে প্রায় তিন লাখ রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছে। বাংলাদেশে শরণার্থীর স্রোত এখনো অব্যাহত। বহু রোহিঙ্গা নিহত হচ্ছেন এবং সীমান্তের দুপাশেই তৈরি হয়েছে এক মানবিক পরিস্থিতি।

এমন পরিস্থিতিতে রোহিঙ্গাদের তরফ থেকে এ একতরফা অস্ত্রবিরতির ঘোষণা এলো। একই সঙ্গে তারা সাহায্যকারী সংস্থাগুলোতে রাখাইন এলাকায় তাদের কর্মকাণ্ড শুরু করাও আহ্বান জানিয়েছেন।

সূত্র : বিবিসি

এ বিভাগের অন্যান্য সংবাদ