News Bangla 24 BD | সাবেক স্বামীর বিয়ে নিয়ে সুজানা যা বললেন
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

সাবেক স্বামীর বিয়ে নিয়ে সুজানা যা বললেন


আমি আগে থেকেই জানতাম এই বিয়ের কথা। কয়েক মাস ধরে এই মেয়ের সঙ্গে সে প্রেম করছে। বিয়ে যেহেতু তারা করেছে, এখন আমার একটাই চাওয়া, হৃদয় যেন তার বউয়ের সঙ্গে সৎ থাকে। নতুন জীবন শুরুর প্রথম থেকেই বউয়ের কাছ থেকে যেন কোনো কিছু না লুকায়। বললেন মডেল ও অভিনয়শিল্পী এবং হৃদয় খানের সাবেক স্ত্রী সুজানা জাফর। তিনি এখন আছেন ইতালির পার্লিমোতে। বুধবার সকালে ‍ইতালি থেকে ‍এসব বললেন তিনি।

গতকাল মঙ্গলবার বিভিন্ন সংবাদমাধ্যমে হৃদয় খানের তৃতীয় বিয়ের খবর প্রকাশিত হয়। সঙ্গে আলাপে বিয়ে প্রসঙ্গে হৃদয় খান বলেন, হুমায়রা আমার স্কুলের বন্ধু। আমরা একসঙ্গে ও লেভেল করেছি। মাঝে অনেক দিন যোগাযোগ ছিল না। গত বছর ওর সঙ্গে আবার যোগাযোগ হয়। আমরা বিয়ের কথা ভেবেছি কিছুদিন আগে। তখন বাসা থেকেও আমার বিয়ের জন্য পাত্রী দেখা হচ্ছিল। এরপর মা-বাবাকে হুমায়রার কথা জানিয়েছি।

চার বছরের পরিচয়ের পর সুজানা ও হৃদয় ২০১৪ সালের আগস্টে একেবারে ঘরোয়া পরিবেশে বিয়ে করেন। সংসার শুরুর মাস তিনেকের মাথায় তাঁদের মধ্য মনোমালিন্য শুরু হয়। আট মাসের মাথায় তাঁরা বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন।

সুজানা বলেন, আমি দেখেছি, প্রেম ও বিয়ের আগে হৃদয় তাঁর ভালোবাসার মানুষটির প্রতি খুব সিরিয়াস থাকে। সব ধ্যানজ্ঞান সেই ভালোবাসার মানুষকে ঘিরে। এরপর কেমন যেন বদলে যেতে থাকে। তাই আমি বলব, হৃদয় যেন ভবিষ্যতে আর কোনো ভুল না করে। সংসার ও সংসারের মানুষটির সম্পর্কের প্রতি শ্রদ্ধাশীল হয়। মন থেকে চাইব ওরা ভালো থাকুক। এরপর যেন আর কোনো বিয়ের খবর শুনতে না হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ