News Bangla 24 BD | হাসপাতালে ভর্তি হয়েছেন লেডি গাগা
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

হাসপাতালে ভর্তি হয়েছেন লেডি গাগা


পপতারকা লেডি গাগা এখন শয্যাশায়ী। তীব্র ব্যথার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। ব্রাজিলের রক ইন রিও উৎসবে সংগীত পরিবেশনের কথা থাকলেও অসুস্থ হয়ে পড়ায় তিনি তা পারছেন না।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ভক্তদের উদ্দেশে গাগা লিখেছেন, ‘ব্রাজিল, রক ইন রিওতে আসার মতো সুস্থ নই আমি। এজন্য বিষণ্ন লাগছে। আপনাদের জন্য সব করতে পারি। কিন্তু এখন শরীরের প্রতি যত্ন নিতে হচ্ছে। আপনারা অনুগ্রহ করে বিষয়টি বুঝতে পারবেন আশা আছে। কথা দিচ্ছি, শিগগিরই এসে গান-বাজনা করবো। আমি খুব দুঃখিত এবং আপনাদের অনেক ভালোবাসি।’

‘ব্যাড রোমান্স’ গানের এই গায়িকা সম্প্রতি জানান, তিনি ফাইব্রোমাইলজিয়া রোগে ভুগছেন। এ রোগীদের শরীর জুড়ে ব্যথা হয়, ক্লান্তি আসে। এছাড়া দুশ্চিন্তা ও স্মৃতিজনিত সমস্যাও দেখা দেয়।

গাগার ইনস্টাগ্রাম পেজে এক বিবৃতিতে বলা হয়, তিনি শরীরে ভীষণ ব্যথা অনুভব করছেন। এ কারণে ব্রাজিলে তার কনসার্ট করা হচ্ছে না। তাই দুঃখজনক হলেও নিজেকে সরিয়ে নিতে হয়েছে তাকে। তিনি এখন বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।

আরেক পোস্টে হাসপাতালে বিছানায় তোলা ছবিসহ গাগা লিখেছেন, ‘হাসপাতালে নিয়ে আসা হয়েছে আমাকে। এটা সাধারণ ব্যথা নয়। প্রচণ্ড ব্যথায় ভুগছি। তবে ভালো চিকিৎসকরা আমাকে পর্যবেক্ষণে রেখেছেন। আমার ভালোবাসা ভুলে যাবেন না। মনে পড়ে, এক বছর আগে আমার গলায় শিশুদের দিয়ে রিও লেখা উল্কি আঁকিয়েছিলাম। রিও আমার হৃদয়ের বিশেষ স্থানে আছে, থাকবে।’

এর আগে অসুস্থতার কারণে চলতি মাসের শুরুতে কানাডার মন্ট্রিলে কনসার্ট বাতিল করেন লেডি গাগা। আগামী মাসে সংগীত সফরের অংশ হিসেবে তার যুক্তরাজ্য যাওয়ার কথা রয়েছে। দেশটিতে আগামী ২২ সেপ্টেম্বর মুক্তি পাবে ৩১ বছর বয়সী এই তারকার ওপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘গাগা: ফাইভ ফুট টু’। এতে রয়েছে তার সংগীত জীবনের নেপথ্যের গল্প।
সূত্র: বিবিসি

এ বিভাগের অন্যান্য সংবাদ