যারা ডেস্কে চাকরি করেন, তাদের ক্ষেত্রে অন্যতম একটি সমস্যা হলো কাঁধে ব্যথা। আবার যারা ভারী কাজ করেন, তাদের ক্ষেত্রেও অনেক সময় এই ব্যথা হয়। কাঁধ ব্যথা কমানোর কিছু ঘরোয়া উপায় রয়েছে।
কাঁধের ব্যথা কমাতে ব্যথার জায়গায় ঠাণ্ডা সেঁক দিতে পারেন। এই ঠাণ্ডাভাব ব্যথা কমাতে কাজে দেয়। কয়েকটি বরফের টুকরো একটি তোয়ালের মধ্যে পেঁচান। তোয়ালেটিকে ১০ থেকে ১৫ মিনিট ব্যথার স্থানে রাখুন। প্রথম ৪৮ ঘণ্টায় দু’বার করে ব্যবহার করুন। ব্যাগে বরফ ভরেও সেঁক দিতে পারেন। তবে বরফ সরাসরি ত্বকে লাগাবেন না। এতে অবস্থা আরো খারাপ হতে পারে। যদি এতে ব্যথা না কমে তাহলে গরম সেঁক দিতে পারেন।
একটি হট ওয়াটার ব্যাগে গরম পানি ভরে ব্যথার জায়গায় ১০ থেকে ১৫ মিনিট রাখুন। দিনে কয়েকবার এটি দিতে পারেন।
ম্যাসাজ থেরাপি আরেকটি ভালো পদ্ধতি কাঁধের ব্যথা কমানোর। এতে পেশি শিথিল হতে সাহায্য হয়, ব্যথা উপশম হয়। ম্যাসাজ করার আগে হালকা গরম পানি দিয়ে গোসল করে নিন। এতে আঁটসাঁট পেশি শিথিল হবে। এরপর তেল হালকা গরম করে ম্যাসাজ করুন। এ ক্ষেত্রে জলপাই, নারিকেল বা সরিষার তেল ব্যবহার করতে পারেন। তেল দিয়ে কয়েক মিনিট আক্রান্ত স্থানে ম্যাসাজ করুন। দিনে কয়েকবার ম্যাসাজ করতে পারেন।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
অতিরিক্ত বসে থাকলেই কি বাড়ে ক্যান্সারের ঝুঁকি?
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
নজরুল বর্ষ উদ্যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বর্ষার সুস্বাদু ফল লটকন, জানুন খাওয়ার নানাবিধ উপকারিতা 