লন্ডনে রেলে বোমা বিস্ফোরণের ঘটনায় আরেক তরুণ গ্রেপ্তার
যুক্তরাজ্যের লন্ডনে পাতাল রেলে বোমা বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন আরও এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার লন্ডন মেট্রোপলিটন পুলিশ এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার রাতে পশ্চিম লন্ডনের হাউনস্লো এলাকা থেকে ২১ বছরের ওই তরুণকে গ্রেপ্তার করা হয়। তবে তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
এর আগে এ ঘটনায় শনিবার সকালে সন্দেহভাজন আরেক তরুণকে (১৮) গ্রেপ্তার করে কেন্ট পুলিশ। ডোভারের বন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সময় শুক্রবার সকালে লন্ডনের দক্ষিণ-পশ্চিম অংশের ফুলহাম এলাকার পারসনস গ্রিন স্টেশনে পাতাল রেলের একটি কামরায় বোমা বিস্ফোরণের ঘটনায় ৩০ জন আহত হয়। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে। তবে ব্রিটিশ পুলিশ জানিয়েছে, আইএসের এ দাবির পক্ষে যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি। এর আগে ম্যাঞ্চেস্টারে ব্রিটিশ সংগীত শিল্পী আরিয়ানা গ্রান্ডের একটি কনসার্টে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই সময় আইএস এই হামলার দায় স্বীকার করেছিল।

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি 