News Bangla 24 BD | ‘বড় ছেলে’ নিয়ে যা বললেন অপূর্বর স্ত্রী
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

‘বড় ছেলে’ নিয়ে যা বললেন অপূর্বর স্ত্রী


ঈদুল আজহায় চ্যানেল নাইনে প্রচারের পরই আলোচনায় চলে আসে টেলিছবি ‘বড় ছেলে’। এরপর সামাজিক যোগাযোগের মাধ্যমেও এর প্রশংসা করেছেন তারকা থেকে শুরু করে সাধারণ দর্শকরা।

মিজানুর রহমান আরিয়ান পরিচালিত টেলিছবিটি নিয়ে আগেই অপূর্বর স্ত্রী নাজিয়া হাসান অদিতি বলেছিলেন, এবারের ঈদে ‘বড় ছেলে’ হিট হবে। শেষমেষ নাজিয়ার কথাই ঠিক হলো।

নাজিয়া বলেন, ‘বড় ছেলে’ আমি ঈদের সময়ই টেলিভিশনে দেখেছি। আর ইউটিউবেও দেখেছি। সত্যি কথা বলতে অপূর্ব গুণী একজন অভিনেতা। কিন্তু এই নাটকটির গল্প শুনে আমি আগেই বলেছিলাম এটা এবারের ঈদে হিট হবে। আর এ নিয়ে আমাদের মধ্যে বেশ তর্কও হয়েছিল। শেষমেষ আমার কথাই ঠিক হলো। তাই আমার স্বামীর অভিনীত নাটক দেখে যখন তার অজস্র ভক্ত ভালোবাসা জানাচ্ছে তখন দেখি আমার টাইম লাইনও ভরে যাচ্ছে তার ভক্তদের ভালোবাসায়।

ফেসবুকে তিনি লিখেছেন, ‘আমার ‘নিউজ ফিড’ ভর্তি শুধু আপনি আর আপনি। গর্বে আমার বুক ভরে যায়। আরো অনেক অনেক ভালোবাসা জিতুন।

এ বিভাগের অন্যান্য সংবাদ