News Bangla 24 BD | এবার পরিচালনায় শাহনূর
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

এবার পরিচালনায় নামছেন চিত্রনায়িকা শাহনূর। তবে চলচ্চিত্র নয়, আপাতত নাটকই নির্মাণ করবেন এই অভিনেত্রী। শাহনূর বলেন, ‘একজন নির্দেশক হিসেবে কাজ করা খুব কঠিন। যদিও আমি অনেক চলচ্চিত্র ও নাটকে অভিনয় করেছি। কিন্তু নির্দেশক হিসেবে নাটক নির্মাণের সাহস পাইনি। নিজেকে তেমন যোগ্যও মনে হয়নি এতোদিন। কিন্তু এখন আমার খুব কাছের বেশ কয়েকজন মানুষ এবং শুভাকাঙ্খী বলেছেন নির্দেশনা দেবার জন্য। বিষয়টি নিয়ে ভেবে দেখলাম যে, একটি নাটক আপাতত নির্দেশনা দেয়া যায়। কারণ আমি দিতি আপাকে খুব কাছে থেকে দেখেছি যে, তিনি কীভাবে নির্দেশনা দিতেন। তার প্রতি শ্রদ্ধা রেখে তাকে অনুপ্রেরণার স্থানে রেখেই আমি নাটক নির্মাণ করবো। শিগগিরই স্ক্রিপ্ট এবং কে কে অভিনয় করবেন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবো।’ এদিকে সম্প্রতি একটি বহুজাতিক কোম্পানীর গুড়া মসলার বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন শাহনূর। এটি নির্মাণ করেছেন তৌহিদ। বর্তমানে দেশের বেশ কয়েকটি চ্যানেলে বিজ্ঞাপনটি নিয়মিতভাবে প্রচার হচ্ছে। অভিনয় জীবনের দীর্ঘ পথচলায় ৫০টির বেশি চলচ্চিত্র এবং তিনশো’র বেশি নাটকে অভিনয় করেছেন শাহনূর। একসময় নাটক প্রযোজনাও করেন তিনি। এ পর্যন্ত তিনটি নাটক প্রযোজনা করেছেন নায়িকা। এগুলো হচ্ছে- রেজানূর রহমানের ‘অনুভবে তুমি’, ‘নদী ভাঙ্গা মেয়ে’ এবং শামীম শরীফের ‘ফেসবুকে নীল আকাশ’। শাহনূর মাঝে শেষ করেছেন মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র জাহিদ হোসেনের ‘লীলামন্থন’ ও ফারুক হোসেনের ‘কাকতাড়–য়া’র কাজ। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে জামশেদুর রহমানের ‘কে আমার শত্রু’, জুয়েল ফার্সির ‘হবারতো হবেই প্রেম’ ও সোলায়মান হোসেনের ‘প্রেম প্রীতি ভালোবাসা’। শাহনূর অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ চলচ্চিত্র হচ্ছে ‘অপহরণ’। বাবু রায় পরিচালিত এই চলচ্চিত্রটি গেলো ঈদে কলকাতায় মুক্তি পায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ