News Bangla 24 BD | মেক্সিকোতে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত শতাধিক
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

মেক্সিকোতে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত শতাধিক


মেক্সিকোর মধ্যাঞ্চলে ৭.১ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্পে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। ভূমিকম্পে রাজধানী মেক্সিকো সিটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। দেশটির মোরেলাস ও পুয়েবলা প্রদেশ দুটিতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

স্থানীয় সময় দুপুর ১টার কিছু পরে কেঁপে ওঠে সবকিছু। সেসময় আতঙ্কে মানুষজন রাস্তার বের হতে থাকেন। প্রায় ৫১ কিলোমিটার জুড়ে এই কম্পন অনুভূত হয়েছে।

এ পর্যন্ত ১৩৯ জনেরও বেশি মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মেক্সিকো সিটির দক্ষিণে অবস্থিত মোরেলাস প্রদেশে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৫৪ জনের মৃত্যু সংবাদ নিশ্চিত করেছে সেখানকার গভর্নর।

ভূমিকম্পের পর পর কাজ শুরু করেন উদ্ধারকর্মীরা। তবে যোগাযোগ ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়ায় উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে বলে জানিয়েছে গণমাধ্যম। বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। ৪৪টি স্থানে উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছেন মেক্সিকো সিটির মেয়র মিগুয়েল অ্যাঙ্গেল টেলেভিসা।

কম্পনের কেন্দ্রবিন্দু ছিল রাজধানী মেক্সিকো সিটি থেকে ১২০ কিলোমিটার দূরে। মেক্সিকো সিটিতেও ২০টি বেশি ভবন ধসে পড়েছে। শহরের মেয়র জানিয়েছেন ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একটি ভবনে আগুন ধরে গেছে। তার ভেতরেই অনেকে আটকে পড়েছেন।

মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো এই বিপর্যয়ে দেশবাসীকে শান্ত থাকতে অনুরোধ জানিয়েছেন।

প্রসঙ্গত, মেক্সিকোতে এক মাসের মধ্যে এটি দ্বিতীয় ভূমিকম্প। এ মাসের শুরুতে ৮.১ মাত্রার আর একটি ভূমিকম্পে কমপক্ষে ৯০ জন নিহত হন।

কিন্তু এই ভূমিকম্পের ঠিক ৩২ বছর আগে ১৯৮৫ সালে আর এক ভূমিকম্পে দশ হাজারের মতো মানুষ নিহত হয়েছিল। সেই ঘটনার স্মৃতিকে মাথায় রেখেই মেক্সিকো সিটিজুড়ে বহু মানুষ মঙ্গলবারই এক ভূমিকম্প মহড়ায় অংশ নিয়েছিল। এমনই সময় হলো আরেকটি ভূমিকম্প।

এ বিভাগের অন্যান্য সংবাদ