News Bangla 24 BD | বিজ্ঞাপনের জুটি ফেরদৌস-সামান্তা শিমু
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

বিজ্ঞাপনের জুটি ফেরদৌস-সামান্তা শিমু


চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে বিজ্ঞাপনে জুটি বেঁধেছেন মডেল অভিনেত্রী সামান্তা শিমু। বিজ্ঞাপনটি হচ্ছে ফ্যাশন হাউজ সানমুন টেইলার্সের। বর্তমানে কক্সবাজারে এর নির্মাণকাজ চলছে।

বিজ্ঞাপনটি প্রসঙ্গে শিমু বলেন, ‘প্রথমবার ফেরদৌস ভাইয়ের সঙ্গে কাজ করছি। উনি আমার পছন্দের একজন নায়ক। সহশিল্পী হিসেবে খুব সহযোগী তিনি। কাজ না করলে বুঝতাম না।’

তিনি বলেন, ‘টিভিসি’র সাথে বিলবোর্ডেরও শুট করছি। দারুণ কিছু লোকেশনে চিত্রায়ন করা হয়েছে। আমার বিশ্বাস কাজটি আমার ক্যারিয়ারকে সামনে নিয়ে যেতে সহায়ক হবে।’

এই বিজ্ঞাপনটি নির্মাণ করছেন নির্মাতা আদিত্য অঞ্জন। নির্মাতা সূত্রে জানা গেছে, শিগগিরই বিজ্ঞাপনটি বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও অনলাইনে প্রচারে আসবে।

ফেরদৌস অভিনীত ‘মেঘকন্যা’ ছবিটি এ বছর মুক্তির সম্ভাবনা রয়েছে। এছাড়া তিনি অভিনয় করছেন পবিত্র ভালোবাসা, পোস্ট মাস্টার ৭১, ইয়াতির অভিযান ছবিগুলোর রয়েছে মুক্তির মিছিলে।

অন্যদিকে সামান্তা শিমু এয়ারটেলের বিজ্ঞাপন দিয়ে আলোচনায় আসেন। গেল ঈদে তার অভিনীত মধ্য রাতের অতিথি ও মোহাম্মদি ব্যাগ হাজির নামের দুটি নাটক প্রচারিত হয়েছে। পাশাপাশি তিনি ইন্দো-বাংলা বর্ষা সুন্দরী প্রতিযোগিতার সেরা ১৫ তে আছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ