News Bangla 24 BD | কৃষ্ণ সাগরে নৌকা ডুবে ২১ জনের মৃত্যু
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

কৃষ্ণ সাগরে নৌকা ডুবে ২১ জনের মৃত্যু


কৃষ্ণ সাগরে তুরস্কের উপকূলে শরণার্থী ও অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে ২১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে নয় জন।

আলজাজিরা অনলাইনের এক খবরে শনিবার এ তথ্য জানানো হয়েছে।

মাছ ধরার নৌকায় ইউরোপের উদ্দেশে যাওয়ার পথে নৌকাটি ডুবে যায়। ওই নৌকার ৪০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, গর্ভবতী এক নারীকে উদ্ধার করা হয়েছে। তাকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু তার গর্ভের সন্তানকে বাঁচানো সম্ভব হয়নি।

তুরস্কের উপকূলরক্ষী বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, কেফকেন জেলার উপকূলে কৃষ্ণ সাগরে নিখোঁজ অভিবাসী ও শরণার্থীদের উদ্ধারে অভিযান চলছে। কেফকেন জেলা ইস্তাম্বুল থেকে ১৩০ কিলোমিটার পূর্বে।

স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, নৌকাটিতে সম্ভবত ৭০ জনের মতো লোক ছিল। তাদের অধিকাংশই ইরাকের নাগরিক। তারা রোমানিয়ায় যাওয়ার চেষ্টা করছিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ