News Bangla 24 BD | যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞায় উ.কোরিয়াসহ ৩ দেশ
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞায় উ.কোরিয়াসহ ৩ দেশ


যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞায় নতুন তিনটি দেশের নাম যুক্ত করেছে ট্রাম্প প্রশাসন। নতুন নিষেধাজ্ঞা অনুযায়ী উত্তর কোরিয়া, ভেনেজুয়েলা ও চাদের নাগরিকরা যুক্তরাষ্ট্র ভ্রমণ করতে পারবে না। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়া ও চাদের সব নাগরিকদের উপরই এটা প্রযোজ্য হলেও ভেনেজুয়েলার নিষেধাজ্ঞাটি শুধুমাত্র সরকারি কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের উপর প্রযোজ্য হবে। আগামী ১৮ অক্টোবর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

রোববার রাতে প্রেসিডেন্ট ট্রাম্প এই ঘোষণা দিয়েছেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, বিদেশি সরকারের দেয়া তথ্য পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ট্রাম্পের ভাষ্য, ‘যুক্তরাষ্ট্রকে নিরাপদ রাখাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যাদের মাধ্যমে আমাদের নিরাপত্তায় ‍ঝুঁকি রয়েছে তাদের আমরা প্রবেশ করতে দেবোনা।’

নতুন এই তিনটি দেশের ওপর নিষেধাজ্ঞার কারণ হিসেবে হোয়াইট হাউস বলছে, উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের সরকারকে সহযোগিতা করছে না। উত্তর কোরিয়ার সব নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সন্ত্রাস সম্পর্কিত এবং অন্যান্য তথ্য যুক্তরাষ্ট্রকে প্রয়োজনমতো জানাচ্ছে না চাদ। এ কারণে চাদের নাগরিকদের ব্যবসায়িক এবং পর্যটন ভিসা বাতিল করা হয়েছে। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা রয়েছে। দেশটির কয়েকজন সরকারি কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এর আগে ইরান, লিবিয়া, ইয়েমেন, সিরিয়া ও সোমালিয়ার নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিলো ট্রাম্প প্রশাসন। সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত এই দেশগুলোতে ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা এর মধ্যেই বিতর্কিত ও সমালোচিত হয়েছে। তবে নতুন তিনটি দেশ যুক্ত হওয়ায় এই নিষেধাজ্ঞা ধারা পাল্টায়নি বলে মনে করছেন বিশিষ্ট জনেরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ