News Bangla 24 BD | রোহিঙ্গা সংকট : বৃহস্পতিবার বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

রোহিঙ্গা সংকট : বৃহস্পতিবার বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ


জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের নির্যাতন ও সহিংসতা বিষয়ে আগামী বৃহস্পতিবার বৈঠকে বসছে।

এএফপি জানিয়েছে, এ বৈঠকে মিয়ানমার পরিস্থিতি নিয়ে কথা বলবেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সাত সদস্য রাষ্ট্রের অনুরোধে এ বৈঠকে বসছে পরিষদ।

এর আগে নিরাপত্তা পরিষদ এক রুদ্ধদ্বার বৈঠকের পর মিয়ানমারে সহিংসতা দ্রুত বন্ধ করার আহ্বান জানায়।

রাখাইনে গত আগস্টের শেষ সপ্তাহে সহিংসতার পর সেনা অভিযান শুরু হলে এ পর্যন্ত ৪ লাখ ৩০ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসেছে। জাতিসংঘ রাখাইনে চলা এই সেনা অভিযানকে ‘জাতিগত নিধন’ বলে উল্লেখ করেছে।

নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাজ্য, ফ্রান্স, যুক্তরাষ্ট্র এবং অস্থায়ী চার সদস্য রাষ্ট্র মিসর, কাজাখস্তান, সেনেগাল ও সুইডেন এ বৈঠকের অনুরোধ জানায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ